ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৬-৬-২০২৩ দুপুর ১১:৫২
কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় মঙ্গলবার (৬ জুন) থেকে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে দুই দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ।
 
প্রশিক্ষণের প্রথমদিনে সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। এসময় কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে দুইদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মোহাম্মাদ শামসুল আলম চৌধুরী। এছাড়া আরো প্রশিক্ষণ প্রদান করবেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান এবং জেলা প্রশিক্ষণ অফিসার আপ্রু মারমা। প্রশিক্ষণে আরো বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিব ঘোষ। 
 
উক্ত দুই দিনব্যাপী এই কৃষক প্রশিক্ষণে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ৬০ জন কৃষক-কৃষাণী অংশ নিয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষক-কৃষাণীদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক