মহাদেবপুর চারজন নিহতের ঘটনায় ট্রাক চালক আটক
নওগাঁর মহাদেবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক মামুনুর রশীদকে (৪০) আটক করেছে র্যাব। মঙ্গলবার (৬জুন) ভোরে নওগাঁ শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে র্যাাব-৫ জয়পুরহাট ক্যাম্প। আটক মামুনুর রশীদ বগুড়া জেলার আদমদিঘী থানার রথবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিন এর ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বলেন- দূর্ঘটনার পর থেকে ঘাতক ট্রাক চালক মামুনুর রশীদ পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিত্বে নওগাঁ শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে জেলার মহাদেবপুর থানায় সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক একটি মামলা রুজু হয়েছে।
সোমবার (৫জুন) দুপুর সোয়া ১টার দিকে জেলার মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চকগৌরী হাট বাজারের পাশে বাগাচাড়া নামকস্থানে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- অটোরিকশা চালক নওগাঁ শহরের চকপাথুরিয়া গ্রামের পাপ্পু সরদার (৫০), যাত্রী সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের সালামের ছেলে নাজমুল ইসলাম (২২) এবং সাটিকাবাড়ি গ্রামের জব্বার চৌধুরীর ছেলে তানভীর আহমেদ চৌধূরী (৪২)সহ অজ্ঞাত আরো একজন। দূর্ঘটনার পর দূর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত