ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে এক নববধূর রহস্যজনক মৃত্যু


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১-৮-২০২১ দুপুর ২:৩৭
মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে মাইমুনা মাহি (১৯) নামের এক নববধূর আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠে । শনিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার সাহেরখালীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভোরের বাজার এলাকার বেলু ড্রাইভার বাড়িতে এ ঘটনা ঘটে।
 
মাইমুনা খৈয়াছরা ইউনিয়নের নিজতালুক এলাকার মেহেরুল মুন্সী বাড়ির মৃত নিজাম উদ্দিনের  মেয়ে। 
জানা যায়, গত ৪ মাস পূর্বে মাইমুনার সঙ্গে সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজার এলাকার ভেলু ড্রাইভার বাড়ির মো. ইউনুস মিয়ার ছেলে ইকবাল হোসেন রিপনের বিয়ে হয়। বিয়ের পর প্রথম কয়েক মাস ভালোভাবে সংসার চলছিল। তাঁর পড়াশোনা নিয়ে গত কিছুদিন ধরে শাশুড়ির সাথে মনমালিন্য চলছে। 
শনিবার দুপুরে স্বামী-স্ত্রী দুইজনই একসঙ্গে দুপুরের খাবার খান। বিকালে স্বামী রিপন আছরের নামাজ পড়ে এসে দেখেন দরজা খোলা এবং ভেতরে গিয়ে দেখেন গলায় ফাঁস দিয়ে ঘরের তীরের সঙ্গে আত্মহত্যা করেছে।
 
নিহত মাইমুনার বোন রাজিয়া সুলতানা অভিযোগ করেন, শাশুড়ি প্রায় সময় আমার বোনকে বকাঝকা করতেন।  এজন্য সে আত্মহত্যা করেছে। আমরা এই দোষীদের শাস্তি চাই। এবিষয়ে আত্মহত্যার প্ররোচনার মামলা করবে বলে জানান তিনি।
 
সাহেরখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন দুলাল বলেন, আছরের নামাজের পর মেয়ের ভাসুর ফোন দিয়ে বলে আমার ছোট ভাইয়ের বউ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। 
 
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভিকটিমের লাশ উদ্ধার করা থানায় নিয়ে আসা হয়েছে। আজ রবিবার (১ আগস্ট) লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হবে।   এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার আগে বলা যাবে না।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত