ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

জেলা পরিষদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৬-৬-২০২৩ দুপুর ৪:৩৬

যশোরের অভয়নগরে জেলা পরিষদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন জেলা পরিষদ কর্তৃপক্ষ। মঙ্গলবার  বেলা ১১ টায় জেলা পরিষদের যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া নুরবাগ বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত জায়গায় ১৮ টি অবৈধ পাঁকা ঘর উচ্ছেদ করেন। দীর্ঘ দিন ধরে  একশ্রেণির লোক জেলা পরিষদের ১১ শতক ১৬ পয়েন্ট  জায়গা  দখল করে পাকা স্থাপনা করে দোকান ঘর তৈরি করে ব্যবসা করে  আসছেন। পরে জেলা পরিষদের পক্ষ থেকে যশোর আদালতে অবৈধ দখলকারিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করা হলে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা প্রদান করেন। এ আদেশ অমান্য করে দোকানঘর নির্মান করে ব্যবসা করতে থাকেন ব্যবসায়ীরা। এসময় মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করেন। মহামান্য হাইকোর্ট মামলাটির শুনানি অন্তে  অভ্যান্তরে অবৈধ নির্মান কাজ বন্ধ করার আদেশ দেন।  মহামান্য হাইকোর্ট মামলার বিবাদিদের কে আগামী ৫ দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে নির্দেশ দেন। এসময় উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান। উপস্থিত ছিলেন  যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, প্রধান নির্বাহী আসাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান,সহকারী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান,নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ,নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আলাউদ্দিন প্রমূখ।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন