ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-৬-২০২৩ দুপুর ৪:৪৩
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সর্বোচ্চ শাস্তির দাবিতে জেলা ছাত্রলীগ শাখা চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
 
মঙ্গলবার (০৬ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের কোর্ট চত্বর থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি বের করে।মিছিলটি সার্কিট হাউস, সোনার মোড়, শান্তির মোড়, বাতেন খাঁর মোড় হয়ে বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হয়। এসময় সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদী বক্তব্য রাখেন। সে সাতে জেলার ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে ফেটে পড়েন। 
 
উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্র লীগের সভাপতি ড. সাইফ জামান আনন্দ। এ সময় উপস্থিত থেকে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আ. লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, জেলা আ. লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আ. লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আ. লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা। সার্বিক উপস্থাপন করেন জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক