ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য দ্বিতীয় দিনের মত ইসতিসকার নামাদ আদায়


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৬-৬-২০২৩ বিকাল ৫:৬

 ঠাকুরগাঁওয়ে কয়েকদিনের প্রচন্ড তাপাদাহে বিপর্যস্থ জনজীবন। এর উপরে বেশ কিছুদিন ধরে বৃষ্টি না হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি জমির ফসল নিয়ে সমস্যা তৈরী হয়। এ কারনে বৃষ্টি চেয়ে দ্বিতীয় দিনের মত সালাতুল ইসতিসকার আদায় করা হয়। মঙ্গলবার সকাল ১১ টায় পৌর শহরের গোয়ালপাড়া দারুস সালাম কাওমী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ সালাত আদায় করা হয়।

দীর্ঘদিনের রোদের তীব্রতা, পানির স্তর নিচে নেমে যাওয়া, গরমে অতিষ্ঠ হওয়ায় গোয়ালপাড়া দারুস সালাম কাওমী মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত ইসতিসকার নামাজে বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক মুসল্লী অংশ নেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মুফতি রেজাউল করিম। দোয়ার আগ মুহুর্তে বক্তব্য দেন অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. এমদাদুল হক, ঠাকুরগাঁও বিএমএ’র সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা: আবু মো: খয়রুল কবীর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মোদাচ্ছের হোসেন প্রমুখ। এর আগে অত্র মাদ্রাসা ও আশপাশের মাদ্রাসার শিক্ষকগণ অনাবৃষ্টি থেকে মুক্তিতে খুৎবা পাঠ করে আল্লাহর কাছে এ অবস্থা থেকে উত্তরোনে পানাহ প্রার্থনা করেন।

মাদ্রাসার শিক্ষক মুফতি রেজাউল করিম বলেন, আমরা অনাবৃষ্টির কারণে প্রচন্ড বিপদে রয়েছি। চারিদিকে বিভিন্ন ফসলের ক্ষেত্রে পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। আল্লাহতায়ালা সালাতের মাধ্যমে বৃষ্টি চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকার বলা হয়। যার অর্থ হলো পানির জন্য দোয়া।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ে বৃষ্টি না হওয়ার ফলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সৃষ্টি হয় সমস্যার। রোদের তীব্রতা বৃদ্ধি ও বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন অতীষ্ঠ হয়ে পরেছে। সোমবার প্রথম ইসতিসকার সালাত আদায় করা হয়। বুধবার সকাল ১০ টায় মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে তৃতীয় দিনের মত সালাত আদায় করা হবে বলে জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত