কাপ্তাইয়ে কলার হাট: যেখানে প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ টাকার কলা কেনাবেচা হয়
পার্বত্য অঞ্চলের বিভিন্ন পাহাড়ী এলাকায় উৎপাদিত ফলের কদর রয়েছে সারাদেশজুড়ে। কেননা পাহাড়ে উৎপাদিত এসব ফলসমূহ অনেকটাই সুস্বাদু এবং ফরমালিনমুক্ত হয়ে থাকে। যার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে পাহাড়ের এসব ফল সংগ্রহ করে নিয়ে যায়। দামও তুলনামুলক অনান্য জায়গার তুলনায় অনেকটা সস্তা।
পাহাড়ে উৎপাদিত ফলের মধ্যে কলার চাহিদা রয়েছে সবচেয়ে বেশি। তাইতো কাপ্তাইয়ের ব্যস্ততম জেটিঘাটে সাপ্তাহিক এক শনিবারেই প্রায় ১০ লাখ টাকার কলা কেনাবেচা হয়ে থাকে। সম্প্রতি কাপ্তাইয়ের জেটিঘাটের সাপ্তাহিক হাটে গিয়ে দেখা যায় শত শত ইঞ্জিন চালিত বোট করে বাংলা কলা নিয়ে আসছেন চাষীরা। যেগুলো ঘাটে ভিড়ার সাথে সাথেই বোটের সামনে জড়ো হচ্ছেন কলা বেপারিরা। শুরু হচ্ছে দরদামের প্রতিযোগীতা। দরদামে মিলে গেলেই এসব কলা ট্রাকে ভর্তি করে নেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে।
জানা যায়, রাঙামাটির বিলাইছড়ি উপজেলা সদর, ধুপশীল, লতাপাহাড়, ফারুয়া, রাইক্ষং, কেংড়াছড়ি, কাপ্তাইয়ের হরিনছড়া, বারুদগোলা সহ বিভিন্ন দুর্গম পাহাড়ী অঞ্চল থেকে চাষীরা সাপ্তাহিক বাজারে এই কলা নিয়ে আসেন বিক্রয়ের জন্য। আর বর্তমানে রমজান মাস চলছে যার ফলে অনান্য সময়ের তুলনায় এখন কলার চাহিদা অনেক বেশি বলে জানান।
বিলাইছড়ির দুর্গম রাইক্ষং এলাকা থেকে কলা নিয়ে এসেছেন কৃষক সাধনময় চাকমা। তিনি জানান, আমাদের নিজস্ব বাগানের উৎপাদিত এই কলা আমরা জেটিঘাট বাজারে প্রতি সাপ্তাহিক হাটে নিয়ে আসি। পূর্বে ভালো দাম পেলেও এবং যাতায়াত ব্যবস্থা সুবিধা থাকলেও বর্তমানে লেকের পানি অনেক কমে গেছে। এখন কলা আনতে অনেক কস্ট হয় এছাড়া খরচও বেশি হয়। এরকম আরো কয়েকজন কলাচাষী জানান, কাপ্তাই জেটিঘাটে কলা নিয়ে আসতে বর্তমানে খুব অসুবিধা হয় তবে কলা আনার সাথে সাথে এখানে সব কলা বিক্রি হয়ে যায়। তাছাড়া কলা বিক্রি করেই আমাদের সংসার চলে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাপ্তাই জেটিঘাটে কলা কিনতে আসেন ব্যাপারীরা। তাদের মধ্যে কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, কাপ্তাইয়ে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়াতে আমরা সাপ্তাহিক হাটের ভোরবেলা চলে আসি কলা কিনতে। কলার পাশাপাশি বিভিন্ন মৌসুমী ফল সংগ্রহ করি। তবে এখানকার কলাগুলো খুব ভালো। দামও অনেকটা কমে পাওয়া যায়। প্রতি সপ্তাহেই এক একজন ব্যবসায়ী ২ থেকে ৩টি ট্রাকে করে লক্ষাধিক টাকার কলা শহরে নিয়ে যায় বলে জানায়। এছাড়া কাপ্তাইয়ের কলা বিক্রি করে তারাও অনেক লাভবান হচ্ছে বলে জানান।
এদিকে কাপ্তাই জেটিঘাট বাজার ব্যবসায়ী সমিতি সূত্রে জানা যায়, প্রতি সাপ্তাহিক হাটেই প্রায় ১০ লক্ষ টাকার কলা কেনাবেচা হয়ে থাকে। যা অনান্য মৌসুমী ফলের তুলনায় সবচেয়ে বেশি।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
Link Copied