ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ইজারাদারদের মদদে সরকারি হাট সেট দখলের হিড়িক


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৭-৬-২০২৩ বিকাল ৫:৩০
তানোর পৌর সদর এলাকার হাট ইজারাদারদের মদদে ও বানিজ্যে সরকার কর্তৃক নির্মিত টিন সেটে পাকা মেঝেতে বিশাল ভাবে টিনের ঘর তৈরির হিড়িক পড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অথচ যারা হাটের দিনে বা অন্যদিনে খোলা ভাবে দোকান করত তারা আর পারছেনা । কিন্তু পৌরসভা থেকে ইজারাদারেরা মোটা টাকা নিয়ে ঘর নির্মানের অনুমতি দিয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে। আর এই চক্রের সাথে ভূমি ও তহসিল অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীরা জড়িত। একারনে কোন ভাবেই থামছেনা ঘর নির্মানের কাজ। ফলে একেকজনের নামেও একাধিক ঘর নির্মান করে দখলে নিয়েছেন।
 
জানা গেছে, পৌর সদর  গোল্লাপাড়া, কালিগঞ্জ ও তালন্দ হাটে দেদারসে চলছে সরকারি সেটে টিন দিয়ে ঘিরে নির্মানের কাজ । বিশেষ করে গোল্লাপাড়া হাটে কোটি কোটি টাকা মূল্যের সরকারী সেট টিন দিয়ে ঘিরে নিচ্ছন। আবার দরদামে যারা ইজারাদারদের অধিক টাকা দিচ্ছেন তাদেরকেই অনুমতি দেওয়া হচ্ছে ঘর তৈরির।
কালিগঞ্জ, তালন্দ, মুন্ডুমালা হাটের একই অবস্থা।
 
সুত্র মতে, সরকার পাকা প্লাট ফরম করে টিন দিয়ে ছেয়ে দিয়েছেন। যাতে করে ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ীরা নির্বিঘ্নে দোকান করে জীবিকা নির্বাহ করতে পারেন। কিন্ত সেই নিয়ম ভেঙ্গে ইজারাদারেরা প্রভাবশালীদের টাকার বিনিময়ে প্লাট ফরমে টিন দিয়ে ঘিরে নিয়ে অন্যদের ব্যবসা করতে দিচ্ছেন না।
এদিকে পৌরসভা থেকে গোল্লাপাড়া, কালিগঞ্জ ও তালন্দ হাট নিলাম হয়। তিন হাট প্রায় কোটি টাকার নিলাম হয়। নিলামের ১৫% টাকা হাটের উন্নয়ন করতে হবে। কিন্তু উন্নয়নের বিপরীতে দখলে মেতে উঠেছেন মেয়র ও ইজারাদারের অনুসারীরা।
 
বেশকিছু ক্ষুদ্র ব্যবসারীরা জানান, বেশ কয়েক বছর ধরে প্লাট ফরম ঘিরে ঘর নির্মান করছেন। সপ্তাহে শুক্রবার,  মঙ্গলবার গোল্লাপাড়া ও কলিগঞ্জ হাটের দিন এবং  রবিবার ও বুধবার তালন্দ হাট। আমরা হাটের দিন প্লাট ফরমে বসে ব্যবসা করতাম। কিন্তু দখল হওয়ার কারনে আর ব্যবসা করতে পারছিনা।
 
বাবু, শাহিন, জুয়েল,রফিকুলসহ অনেকে টিন দিয়ে ঘিরে নিজের দখলে রেখেছেন। আবার কেউ বাড়তি টাকা দিলে পজিশন বিক্রিও হয়। তারা জানান টাকা দিয়ে ঘিরেছি, সরকার ভেঙ্গে দিলে আমরা প্রতিরোধ গড়ে তুলব। কারন টাকা কেন নিল আর ঘিরতে কেন অনুমতি দিল। কারা কত টাকা নিয়েছেন জানতে চাইলে তারা জানান এটা বলা যাবে না। সময় হলে সব জানতে পারবেন।
 
বাজার বনিক সমিতির সভাপতি, সারোয়ার হোসেন জানান, বনিক সমিতি কাউকে ঘর করতে অনুমতি দেয়না। বরং ঘর করার সংবাদ পেলে বাধা দেওয়া মাত্রই নানা ভাবে ইজারাদার ও তাদের লোকজন চাপ সৃষ্টি করে। প্রশাসন ও মেয়রকেও বলে কোন কাজ হয়নি।
 
গোল্লাপাড়া হাট ইজারাদার বাচ্চু মোল্লা জানান এসব আগে হয়েছে। গত কয়েকদিন ধরে টিন দিয়ে ঘেরা হয়েছে জানতে চাইলে তিনি জানান, আমার অজানা।
কালিগঞ্জ ও তালন্দ হাট ইজারাদার রনি জানান, কালিগঞ্জ হাট আমার নামে ও তালন্দ হাট আমার স্ত্রীর নামে, হাটে প্লাট ফরম দখলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান ব্যস্ত আছি পরে কথা বলছি। 
 
তানোর ভূমি অফিসের তহসীলদার লুৎফর রহমান জানান, আমি নিষেধ করে আসি, আবার শুনি অফিস থেকে অনুমতি নিয়ে কাজ করছে। সার্ভেয়ার বলতে পারবেন। সহকারী কমিশনার ভূমি আদিবা সিফাত জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। সদ্য যোগদানকারী  নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, আমি নতুন এসেছি মেয়রের সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়