ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

স্কুল ফিরতি ছাত্রীকে কৌশলে ধর্ষণের চেষ্টা করায় ২ লম্পট আটক


এম এ রহমান, রাজিবপুর photo এম এ রহমান, রাজিবপুর
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ১২:৫৭
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের মোহনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মোছাঃ আফরোজা আক্তার গত মঙ্গলবার স্কুল শেষে সহপাঠীদের সাথে বাড়ি ফেরার পথে ধর্ষনের চেষ্টা করা হয়েছিল। ওই স্কুলছাত্রীর বাবা মোঃ আব্দুল মালেক (৪২) ঢুষমারা থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন,১.মো: বিশু আলম (২২), ২.মো:সমেস আলী (১৯), ৩. মোঃ সুমন মাহমুদ (২০), ৪.শাকিল মিয়া (১৯), ৫.নুর নবী মিয়া (২১)।
 
অভিযোগ পত্রে মেয়ের বাবা জানান, আসামীরা  আমার পাশের গ্রামের বাসিন্দা। আমার মেয়ে মোছাঃ আফরোজা খাতুন (১৪) মোহনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ে তার ক্লাস রোল নং ০৬। এক নং আসামী বিশু আলম দীর্ঘদিন হতে আমার মেয়েকে প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়ে আসছিল। এবং আনুমানিক তিন থেকে চার মাস আগে আমার মেয়েকে বিবাহের প্রস্তাব পাঠালে আমি তাহার সাথে আমার মেয়ের বিয়ে দিতে রাজি হই নাই। সঙ্গত কারণে উক্ত বিশু আলম আমার মেয়ের অপূরণীয় ক্ষতি করার পায়তারা করিতে থাকে। এমনঅবস্থায় আমার মেয়ে গত ছয় জুন মঙ্গলবার তাহার সহপাঠী বান্ধবী মোছাঃ আসমাউল হুসনা সহ স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিকেল আনুমানিক তিনটার সময় কীর্তনতারী গ্রামস্থ জনাব মোঃ পলাশ মিয়ার পাট ক্ষেত সংলগ্ন রাস্তায় পৌঁছালে উক্ত আসামিরা আমার মেয়ের পথরোধ করে এবং পিছন দিক থেকে জাপটাইয়া ধরে মেয়ের মুখের ভিতরে গামছা ঢুকাইয়া মুখ বন্ধ করার চেষ্টা করিয়া মেয়ের গলা চাপিয়ে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমার মেয়ে এ সময় ডাক চিৎকার করিলে আশপাশে থাকা মোছাঃ হাউসি বেগম সহ স্থানীয় লোকজন আগাইয়া আসলে আসামিরা পালাইয়া যায়। আমি ব্যক্তিগতভাবে বাহিরে থাকায় মোবাইল ফোনে সংবাদ পাইয়া দ্রুত বাড়িতে চলে আসি। মেয়ে অসুস্থ বোধ করায় তাকে চিকিৎসার জন্য চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই।
 
ধর্ষণ চেষ্টায় ঐ এলাকায় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মাঝে খুবই আতঙ্ক বিরাজ করছে।এ নিয়ে গত বুধবার মোহনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক,শিক্ষার্থী এবং এলাকাবাসী মিলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। বিক্ষোভ মিছিলে তারা সবাই আসামিদের ফাঁসির দাবি জানিয়েছে।
মোহনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন (সবুজ) বলেন, প্রত্যন্ত চরাঞ্চলে যখন বাল্যবিবাহ,নিরক্ষতা দিন দিন বেড়েই চলছিল তখন প্রত্যন্ত চরণ চলে শিক্ষার ব্যবস্থা করি। আমার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী আফরোজ আখতার কে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করায় স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে,তাই আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি।
 
এ বিষয়ে ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান  সাংবাদিকদের বলেন,থানায় অভিযোগ পেয়েছি, দুই জন আসামি গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঘিওরে শব্দ দূষণে অতিষ্ট জনগন প্রশাসনের নজনদারি নেই

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

কবিরহাটে মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার ১৪১ পিস ইয়াবা

বাগেরহাটে আবারও এক এনজিও সাধারন গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও

তারাগঞ্জে আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ, হাতিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

লাকসাম ফেয়ার হেলথ্ হসপিটালের ২০ বছরে পদার্পণ দেবব্রত পাল বাপ্পী, লাকসাম

এসআরবি ও মাদক ব্যবসায়ির মাঝে বন্দুক যুদ্ধ, অস্ত্র গুলি উদ্ধার

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা ও অমর জ্যোতি চাকমা সম্পাদক

উল্লাপাড়ায় পাকা রোপা আমন ধান কাটা শুরু, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় হ্যাপি গোল্ড মদ এবং গাঁজা জব্দ,,

তেঁতুলিয়ায় মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত