ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ঠাকুরগাঁওয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৮-৬-২০২৩ দুপুর ৩:৩৬

ঠাকুরগাঁওয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: আবু বকর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের ফুড সেফটি অফিসার মো: মাহমুদুল কবির, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শেখ সাদী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হান্নান, জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ট্রেনিং অফিসার ডা: মো: নুরুল ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম প্রমুখ।

সভায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং এক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা গুরত্বপুর্ন বলে সেমিনারে তুলে ধরা হয়। এছাড়াও স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়তে স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মাট নাগরিক ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত