অভয়নগরে শিশু ধর্ষণের অভিযোগ কিশোরের বিরুদ্ধে মামলা
বুধবার (৭ জুন) দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামে গাজী বাড়ী এলাকায় তরিকুল মোল্যার পরিত্যাক্ত মুরগির খামারে এ ধর্ষণের ঘটনা ঘটে। পলাতক আব্দুর রাজ্জাক গাজী ওরফে রমিন,হিদিয়া গ্রামের আনোয়ার গাজীর ছেলে।
মামলার বাদি জানান,তার মেয়ে স্থানীয় একটি মাদরাসার শিশুুশ্রেণিত লেখাপড়া করে। বুধবার দুপুরে বাড়ির পাশে তিন বন্ধুর সঙ্গে তার মেয়ে লুকাচুরি খেলা করছিল। এ সময় কিশোর রমিন সুকৌশলে তার মেয়েকে তরিকুল মোল্যার পরিত্যাক্ত মুরগির খামারে নিয়ে যায়। সেখানে মুরগির খাবার রাখার ঘরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়ের বন্ধুরা ধর্ষণের ঘটনা দেখে ফললে রমিন তাদের ভয়ভীতি দখিয়ে পালিয় যায়।শিশুুটির বন্ধুরা বাড়ি ফিরে সবকিছু জানালে ওই দিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে মেয়ে ও প্রত্যক্ষদর্শী তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে রমিনের বিরুদ্ধে অভয়নগর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে অভিযুক্ত রমিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনা কথা বলতে রাজি হয়নি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান,আব্দুর রাজ্জাক গাজী ওরফে রমিন নামে এক কিশোরের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রেয়েছে।ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied