ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জামালপুরে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ৮-৬-২০২৩ বিকাল ৬:১৩

চলমান তীব্র তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টিপাতের জন্য জামালপুরে ইস্তিস্কার নামাজে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বৃহস্পতিবার (৮ জুন) সকালে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ ৫ শতাধিক সাধারণ মানুষ অংশ নেয়।

ধর্মীয় মতে, সালাতুল-ইস্তিস্কা হলো বৃষ্টিপাতের জন্য দু’রাকাআত নামাজ আদায় করে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা। তীব্র তাপদাহ, পানির অভাব, খরা, নদী-নালা, খাল-বিল ও কূপের পানি নিম্নস্তরে চলে গেলে এ নামাজ আদায় করেন মুসলমানরা। এ নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইত্তেফাকুল ওলামার সভাপতি বড় মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ।

বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আমান উল্লাহ আকাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, আলহাজ্ব মাসউদ রহমান, আলহাজ্ব মো.মনিরুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, দেশে চলমান তাপদাহে শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষের নাভিশ্বাস চরমে উঠেছে। পশুপাখির জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান