শোকাবহ আগস্টের প্রথম প্রহরে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন
কুড়িগ্রামে শোকাবহ আগস্টের প্রথম প্রহরে প্রদীপ জ্বালিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের উদ্যোগে সরকারি কলেজ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদর, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক আশিকুর রহমান, সাবেক সহ- সভাপতি ফিরোজ শাহী, সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রাব্বি, কুড়িগ্রাম পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মিনহাজুল ইসলাম সজীব, সাবেক সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান হৃদয়, উদীয়মান ছাত্রলীগ নেতা সোলায়মান গাদ্দাফিসহ ছাত্রলীগের কয়েক'শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ বলেন, আগস্ট মাস ইতিহাসের নৃশংস, নিষ্ঠুর ও বর্বরোচিত হত্যাযজ্ঞের এক ভয়ঙ্কর কলঙ্কময় দিন। বাংলাদেশ ও বাঙালির জন্য গভীর মর্মস্পর্শী শোকের দিন। কষ্ট ও বেদনার দিন। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গঠনে সহযোগীতায় সর্বদা সচেষ্ট থাকবে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাত্রিতে ঘাতকের দল জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মাধ্যমে মহান স্বাধীনতার চেতনাকে মুছে ফেলতে চেয়েছিল, স্বাধীনতার নেতৃত্বদানকারী প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু হাজারও ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে মুছে ফেলা সম্ভব হয় নাই, কোনদিন হবেও না। সবসময় বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে। কারণ, তাঁকে ছাড়া বাংলাদেশের কোন অস্তিত্ব নাই। তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিনীত অনুরোধ করেন।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন