ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

তানোরে তীব্র গরমে ভয়াবহ লোডশেডিং ঘরে ঘরে অসুস্থ্য মানুষ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৯-৬-২০২৩ দুপুর ১২:১৪
রাজশাহী তানোরে চলছে তীব্র গরম প্রচন্ড তাপপ্রবাহ সেই সাথে বিদ্যুৎ লোডশেডিংয়ের মহাউৎসব পড়েছে। পল্লীবিদ্যুতের গ্রাহকের যন্ত্রণার মুল কারণ দিনরাত ৭-৮ ঘন্টাও মিলছে না বিদ্যুৎ। যদিও তানোর পৌর এলাকার পিডিবি নেসকোর গ্রাহকরা অনেকটাই ভালো ছিল। কিন্তু গত দুদিন ধরে তারাও লোডশেডিংয়ে তাল মিলিয়েছে। ৪০-৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে রাতে একটু শান্তিতে ঘুমাবে সেটাও কেড়ে নিচ্ছে বিদ্যুৎ বিভাগ।
 
লোডশেডিং, তীব্র গরম, শরীর থেকে প্রচুর পরিমানে ঘাম বের হওয়াসহ নানা সমস্যায় জর্জরিত সকল বয়সের জনসাধারন। ঘরে ঘরে রোগ ছড়িয়ে পড়েছে। হাসপাতালেও প্রচুর রোগীর চাপ, চিকিৎসা দিতে হিমশিম হয়ে পড়ছে। বেশির ভাগ শিশু। বেডে জায়গা না পেয়ে বারান্দায় পড়ে রয়েছে।
 
গতকাল রাত দেড়টার দিকে কথা হয় ডাব ব্যবসায়ী জাইদূরের সাথে, তিনি জানান,সন্ধ্যার পর তিনবার রাত ১২ টার দিকে একবার আবার রাত ১ টার দিকে আরেকবার যা দুইটা পর্যন্ত চলে। তাহলে দিনভর এইরোদে গরমে ব্যবসা করি যদি শান্তিতে ঘুমাতে না পারি পরের দিন খাবো কি আর চলবই বা কিভাবে।
 
হোটেল ব্যবসায়ী পল্লী বিদ্যুৎ গ্রাহক আইয়ুব, সেলিম, রফসহ মোবাইল ব্যবসায়ী মিনারুলসহ অনেকে জানান, দিনরাত ২৪ ঘন্টার মধ্যে উর্ধ্বে ৭-৮ ঘন্টা বিদ্যুৎ মিলছে না। বিশেষ করে দুপুরে ও রাতে প্রচুর পরিমানে লোডশেডিং। রাতে ও দুপুরে বিদ্যুৎ যাওয়া মানে ঘরে থাকার কোন উপায় নেই। বাহিরে বের হতেই হবে। এসব কারনে শিশু থেকে শুরু করে সবাই সর্দি জ্বর কাশি ও গলা ব্যাথা রোগে ভুগছে।
 
গৃহহীনিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন মাসে বিল কমেনা, প্রতি মাসে বাড়ে। এত লোডশেডিং তাহলে বিল বাড়বে কেন। এবার বিল নিতে আসলে বেঁধে রাখা হবে। আর এসবের কারন জানার পর ব্যবস্থা। দিনে ৫-৬ ঘন্টা বিদ্যুৎ পায়, আর বিল আসে পুরো মাসে অফিসের হিসেবে। আমাদের টাকায় এসি রুমে থাকছে, আর গরীবদের পকেট কাটছে। এত পরিমানে মহিলা ও শিশুরা অসুস্থ হচ্ছে ডাক্তারের খরচ দেওয়া যাচ্ছে না। আবার টিভিতে বড়বড় কথা। স্মার্ট দেশ গড়বে এদের মত মিথ্যাচার কখনো দেখিনি।
 
নজরুল নামের নামের এক গ্রাহকের সামনে তানোর পল্লী বিদ্যুতের ডিজিএম জহুরুলের সাথে মোবাইলে কথা বলা হলে তিনি সাব জানিয়ে দেন কোন লোডশেডিং নাই। তবে কোন জায়গায় কাজ করলে অল্প সময় টেনে রাখা হচ্ছে। গ্রাহক নজরুল এমন কথা শুনে বলেন সারাদেশের মানুষ লোডশেডিং য়ে অতিষ্ঠ, যেখানে মন্ত্রী বলছেন পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কয়েক সপ্তাহ সময় লাগবে। আর কর্মকর্তা কিভাবে এতবড় জালিয়াতি কথা বললেন। হয়তো তিনি মন্ত্রীর চেয়েও বড় মাপের অফিসার হতে পারেন। ডিজিএম পুনরায় ফোন করে বলেন তানোরে পল্লী বিদ্যুতের গ্রাহকরা আমেরিকায় বাস করছে। কোন লোডশেডিং নাই।
 
পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৫২ হাজারের অধিক বিদ্যুৎ চাহিদা ১৫ মেগওয়াট প্রয়োজন। কিন্তু অর্ধেকও মিলছেনা। আবার কয়েক হাজার বানিজ্যিক সেচ মটর দেওয়া আছে এবং প্রায় বাড়িতে রয়েছে অটোরিক্সা, আটো চার্জার ভ্যান গ্রাহকের বিদ্যুৎ গিলছে।
 
তানোর পিডিবি ( নেসকোর) আবাসিক প্রকৌশলী কিবরিয়া জানান, আমাদের গ্রাহক সংখ্যা প্রায় ১০ হাজারের মত। সে অনুযায়ী বিদ্যুৎ চাহিদা ৩ মেগাওয়াট, কিন্ত পাওয়া যাচ্ছে ১ থেকে দেড় মেগওয়াট। এজন্য লোডশেডিং হচ্ছে। তবে অল্প দিনের মধ্যে কেটে যাবে বলে মনে করেন তিনি।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার