ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দামুড়হুদায় ফল ব্যবসা‌য়ি‌কে গলা কেটে হত্যা


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৯-৬-২০২৩ দুপুর ৪:৫৩
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রা‌মে বাবর আলী (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দি‌কে এ ঘটনা ঘটে। নিহত বাবর আলী উপজেলার কুড়ুলগাছি গ্রামের ধান্যঘরা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে। এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফের‌দৌস ওয়া‌হিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবর আলী প্রতিদিনের মতো ওইদিন রাতেও ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। এসময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তার গলায় কোপ দেয়। এতে বাবর আলী রক্তাক্ত জখম হয়। এসময় বাব‌র আলীর স্ত্রী চিৎকার করলে  স্বজনরা দ্রুত ছু‌টে এ‌সে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন এবং  চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন । এ হত্যা রহস্য উদঘাটনে পু‌লিশ কাজ শুরু করছে। দ্রুত সম‌য়ের ম‌ধ্যে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানান ও‌সি। ত‌বে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে ময়নাতদন্তর জন্য রাখা হ‌য়ে‌ছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।নিহতের স্ত্রী মহিমা খাতুন জানান, একজনের কাছে লিচু বিক্রির চার লাখ টাকা পাওনা ছিল বাবর আলীর। সন্ধ্যায় তিন ব্যক্তি বাড়িতে এসে বাবর আলীকে হুমকি দেয়। তারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশ তদন্ত করলেই অপরাধী শনাক্ত হবে
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, মধ্যরাতে বাবর আলীকে হাসপাতালে আনা হয়। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রাখা আছে। হাসপাতেলর জুনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, বাবর আলীর গলায় কোপের আঘাত অনেক গভীর। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দর্শনা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর তদন্ত আমান উল্লাহ জানান এবিষয়ে জিজ্ঞেসাবাদ করার জন্য নিহতের স্ত্রীকে থানা হেফাজতে আনা হয়েছে। এবং মমলা প্রক্রিয়াধীন । 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ