পটুয়াখালীতে মোবাইল কেনার টাকার জন্য রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া, সকালে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্ত্রীর কাছে মোবাইল কেনার টাকা চাওয়ায় রাতে স্বামী-স্ত্রীর ঝগড়ার পরে সকালে স্ত্রী রুমা আক্তার (১৯) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পটুয়াখালী পৌর শহরের পল্লী বিদুৎ এলাকায় বাবার বাসা থেকে রুমার লাশ উদ্ধার করা হয়। নিহত রুমা আক্তার মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী এলাকার আরাফাত মৃধার স্ত্রী এবং পল্লী বিদুৎ এলাকার বাসিন্দা খোকন খা এর মেয়ে। এ ঘটনায় বর্তমানে স্বামী আরাফাত মৃধা ও তার বোন আইমান পলাতক রয়েছে।
রুমার মা মরিয়ম বেগম জানান, রুমার এইচএসসি পরীক্ষা তাই গত মঙ্গলবার রুমা ও তার ননদ আইমান তাদের বাড়িতে আসেন। বুধবার আসেন জামাই আরাফাত মৃধা। গত রাতে রুমার কাছে মোবাইল কেনার টাকা চাওয়ায় মেয়ে জামাইয়ের মধ্যে ঝগড়া হয়। পরে রুমা তাদের কাছে টাকা চায়। তাদের কাছে টাকা না থাকায় তা রুমাকে জানান তারা।
তিনি আরো বলেন, শুক্রবার সকালে তিনি পাশা নার্সিং ইনস্টিটিউটে রান্না করতে যান। সকাল আটটার দিকে জামাই তার ফোনে কল দিয়ে বলে সে আর তার বোন বাড়ি চলে যাচ্ছে রুমা বাসায় আছে।
জামাইকে চলে যেতে নিষেধ করে মরিয়ম বেগম বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান। তখন তিনি জামাইয়ের কাছে ফোন করে রুমা তাদের সাথে গেছে কিনা জানতে চাইলে জামাই বলে রুমা বাসাতেই আছে। পরে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে রুমার ঝুলন্ত লাশ দেখতে পান মরিয়ম বেগম। তার ডাক চিৎকারে এলাকার লোকজন গিয়ে পুলিশকে খবর দেয়।
রুমার বাবা খোকন খাঁ বলেন, সকালে চা খেতে রাস্তায় যাই। পরে বাসায় এসে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পাই। তিনি আরো বলেন, আমার মেয়ে আত্নহত্যা করেনি আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
পটুয়াখালী সদর থানার এসআই বিপুল হাওলাদার দৈনিক সকালের সময়কে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত এটি হত্যা না আত্নহত্যা তা বলা যাচ্ছেনা।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied