ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে গিয়ার গ্রুপের তান্ডব বসতবাড়িতে হামলা ভাংচুর, আহত ৬


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-৬-২০২৩ রাত ৮:৩১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গিয়ার গ্রুপের সদস্যরা একটি বসত বাড়িতে হামলা ভাংচুর লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই বাড়িতে থাকা একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে তারা। গত বৃহস্পতিবার (০৮ জুন) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের খালপার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের খালপার এলাকার মহিন খান, মহিন খানের স্ত্রী টুম্পা বেগম, ছোট ভাই শাকিল, শাকিলের স্ত্রী সুমি বেগম, ও চাচি মনুফা আক্তার।
আহত মহিন খান জানান, গত বৃহস্পতিবার বিকেলে একদল কিশোর তার বাড়ি থেকে তার একটি মুরগি ধরে নিয়ে যায়। পরে তাদেরকে মুরগিটি নেওয়ার বিষয়ে জিগ্যেস করি। এসময় তারা ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরে রাতে শামীম, ইয়াসিন, নাদিম, সাত্তারসহ ৩০ থেকে ৪০ জন সদস্য দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়। এসময় হামলাকারীদের বাধা দিতে গেলে স্ত্রী টুম্পা বেগম, ছোট ভাই শাকিল, শাকিলের স্ত্রী সুমি বেগম, ও তার চাচি মনুফা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় কয়েকজন এলাকাবাসী বলেন, আমরা কখনোই এইসব বাহিনীদের জন্য শান্তিতে থাকতে পারিনা। আমাদের মেয়েদের ইভটিজিং, বাড়ি করার সময় চাদাঁসহ নানারকম নির্যাতন সহ্য করেত হয়। এদের প্রত্যেকের সুইচ গিয়ার নামক চাকু থাকে। আবার তারাই তাদের গ্রুপের নাম দিয়েছে গিয়ার গ্রুপ। এই গ্রুপের প্রধান মাসুম বিল্লাহ পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠান। জেল হাজতে থাকাকালীন সময়ে আমরা একটু শান্তিতে ছিলাম। কিন্তু কিছুদিন পরে জামিনে চলে আসে। এরপর থেকে ফের তাদের তান্ডব শুরু হয়। আমরা তাদের অত্যাচার থেকে মুক্তি চাই।  
রূপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। রূপগঞ্জে কোন বাহিনী থাকবেনা। এদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া হচ্ছে।

শাফিন / শাফিন

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার