রূপগঞ্জে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোলায়মান মিয়া (৬০) নামের এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার ( ৮ জুন) রাত আটটায় উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে ঘটে হত্যাকাণ্ডের ঘটনা।
হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে কালাদিসহ আশপাশের এলাকার মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। নিহত সোলায়মান মিয়া কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ী এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি /তদন্ত আতাউর রহমান জানান, রাত আটটার দিকে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে জমি ও ড্রেজার ব্যবসয়ী সোলায়মান মিয়াঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা সদসপাতাল মরগে পাঠানো হয়।
হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান ওসি ।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সোলায়মান মিয়া কাঞ্চন বাজারে অবস্থান করছিলেন। এ সময় তাকে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied