তানোরে অস্ত্রের মুখে ব্যবসায়ীর ৪ লাখ টাকা ছিনতাই গ্রেফতার ৩
তানোর উপজেলার তানোর পৌর শহরে দেশীয় অস্ত্রের মুখে এক মোবাইল ব্যাংকিং এজেন্টের কাছে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
এঘটনায় মোবাইল ব্যাংকিং এজেন্ট জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৩ /৪জনকে আসামী করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকাবসী সূত্র জানা গেছে,গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিটি ব্যাংকের এজেন্ট জাহাঙ্গীর আলম বাড়িতে ফিরছিলেন।তিনি তানোর পৌর শহরের তালন্দ সরদার পাড়া গ্রামে পৌঁছা মাত্র মোখশ পরা একাধিক ব্যাক্তি হাসুয়া , চাকু গলায় ধরে টাকার ব্যাগ মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়।
এঘটনায় তানোর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে গভীর রাতে তানোর থানার কলমা ইউপি এলাকা থেকে ৩ জন গ্রেফতার করেন।এরা হলেন কলমা ইউপি এলাকার পিপড়া কালনা গ্রামের দুখু মিয়া পুত্র মাসুম (২৫), কলমা ইউপি এলাকার নড়িয়াল গ্রামের রিপন আলীর পুত্র নাজিউর (২৫)
কলমা ইউপি এলাকার কুমড়াপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র মনিরুল ইসলাম (৩০)।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিঞা বলেন , ছিনতাইয়ের ঘটনা শোনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে বিভিন্ন প্রযুক্তির ব্যাবহার করে তাদের নিজ বাড়ি থেকে দুই জন এবং একজনকে এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
অনিয়মের অভিযোগে ১ মাসেও ব্যবস্থা নেই, প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
Link Copied