ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বীরমুক্তিযোদ্ধা হেলুন চৌধুরীর ইন্তেকাল


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ৩:৪৭

ঠাকুরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা ফজলে খোদা হেলুন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি....রাজিউন। শনিবার ভোরে পৌর শহরের আশ্রমপাড়া থেকে অসুস্থতাজনিত কারনে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। ওই দিন বিকেলে শহরের আশ্রম পাড়া শিশু পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। গতকাল শনিবার পৌর শহরের মুন্সিপাড়া গোরস্থানে দাফন করা হয়।  
মরহুম বীর মুক্তিযোদ্ধা হেলুন চৌধুরী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সম্পাদক মন্ডলীর  সদস্য, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির প্রবীণ সদস্য ও ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ছিলেন।

তাঁর মৃত্যুতে সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, সিপিবির ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, জেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক শোক জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত