ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিনের ষড়যন্ত্র মুলক মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ও ঝাড়ু মিছিল
নোয়াখালী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিনের ষড়যন্ত্র মূলক মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান কবিরহাট উপজেলা যুবলীগ নেতা আতিক উল্লাহ ফারুক অন্য দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন শতশত নারী পুরুষ।
যুবলীগ নেতা আতিক উল্লাহ ফারুক তার ফেইসবুক আইডিতে ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিনের ষড়যন্ত্র মূলক অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদ জানািয়ে বলেন,আপনারা জানেন আমি চাপরাশির হাট ইউনিয়ন এর একজন স্হায়ী নাগরিক।
আমি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতীর সাথে জডিত, আমি কবিরহাট উপজেলা যুবলীগের বর্তমান সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক , (শেখ রাসেল সৃতি সংসদ)আমি দীর্ঘ দিন প্রবাসে ছিলাম সেখানে ও আমি রাজনিতির সাথে জডিত ছিলাম, আমি সামাজিক কমকান্ডের সাথে সাধারণ জনগনের সুখ দুঃখের সাথী হয়ে কাজ করে আসছি।
আমি বিগত জামাত, বি এন পি সরকারের আমলে নির্যাতিত হই তাহা এই অন্ঞ্চলের সকলের জানা।আপনারা আমাকে ভালো করেই চিনেন ও জানেন।বিগত ৪/৬/২০২৩ তারিখ আমি চাপরাশির হাট বাজারে ছিলাম সেখান থেকে আমি বাডিতে আসতেছিলাম, আমার সাথে ছিলো ( সামছল হক) তখন রাত ৯ টা আমিও সামছুল হক যখন ওবায়দল হক মাস্টারের বাডির দরজায় যাই তখন দেখি ৪০/৫০ জন মহিলা রাস্তায় দাডিয়ে আছে। আমি জিগাসা করি কি হইছে তারা তখন বলে খেরবাগো দোকানের সামনে মারামারি হচ্ছে তখন আমি সেখানে যাই দেখি এলাকার লোকজন সহ প্রায় দুই তিন’শ লোক একত্রিত হয়ে আছে কেউ কারো কথা শুনছেনা।
আমি সাথে সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেস্টা করি তারা আমার কথাও শুনছে না তখন আমি জিজ্ঞেস করলাম এখানে হইছে টা কি সবাই বল্লো সাহাব উদ্দীন চেয়ারম্যান ও তার ছেলের নেতৃত্বে ধানশালিক ইউনিয়ন থেকে ১০০/২০০ ছেলে নিয়ে আসে আমাদের এলাকার দিপু নামে একটা ছেলেকে রট দিয়ে পিটিয়ে মাথা পটিয়ে দেই।
সেখানে থাকা আরও ৭/৮ জনকে বেদম পিটাই। ও সাহাব উদ্দীন কে ও তার ছেলে সহ কই একজন কে এলাকার লোকজন অবরুদ্বু করে রাখে।
আমি সাহাব উদ্দীন কে আটকিয়ে রাখার কথা শুনে ভিতরে গিয়ে জিগাসা করলাম ভাই কি হইছে কেন মারামারি হচ্ছে উনি আমাকে বল্লো মারবি নাকি মার আমি তাকে বল্লাম আমি আপনার কাছে জানতে আসলাম আপনি কি বলছেন।আমি কেন মারবো এটা বলার পর উনি আরও মার মুখি আচরন করে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাই।তখন আমি তাকে বলি এ পরিস্থিতির জন্য আপনি দায়ী।
তখন আমার ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মহিউদ্দিন টিটু ঘঠনারস্হলে আসেন। হানিফ বি এস সি সাহেব আসেন তারা সহ আমি পরিস্হিতি নিয়ন্ত্রণে আনি ও বসার সিদ্বান্ত হয় সেখানে সাহাব উদ্দীন চেয়ারম্যান, মহি উদ্দিন টিটু চেয়ারম্যান, হানিফ বি এস সি, সামছল হক ও আমি সহ উপস্থিত সকলে তাকে তাদের ইউনিয়ন এ চলে যাওয়ার জন্য সহযোগিতা করি।
উল্লেখ্য সাহাব উদ্দিন চেয়ারম্যান গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র ভোট করে আর আমি আওয়ামিলীগ মনোনীত নৌকার প্রাথী ইয়াকুব চেয়ারম্যান এর ভোট করি আর এই সুত্রে সে আমাকে শত্রু মনে করেআমার বিরুদ্ধে ডাহা মিথ্যা, মনগডা বানোয়াট অপপ্রচার করা শুরু করে এবং আমি সহ অনেককে মিথ্যা মামালায় জড়িয়ে দেয়।আমি তার ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা সহ অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।এবং এই ঘটনার সাথে জডিত মুল অপরাধীদের বিচারের আওতায় এনে শাশ্তির দাবি জানাচ্ছি।
এদিকে আ.লীগ নেতা আতিক উল্যাহ’সহ কয়েকটি নিরিহ ছেলেকে হয়রানির প্রতিবাদে ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে চাপরাশিরহাটের শতশত নারী-পুরুষ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলার চাপরাশিরহাট বাজারের শেখ রাছেল স্মৃতি সংসদ থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শেখ রাছেল স্মৃতি সংসদের সামনে এসে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, উপজেলার ৬ নং ধানশালিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিনের মেয়েকে ইভটিজিং করার অভিযোগ তুলে কিছু নিরিহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন ওই চেয়ারম্যান। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি এই সামান্য বিষয়টিকে অনেক বড় আকারে তুলে ধরেছেন। আমরা চাই তিনি অতি দ্রুত তার দায়ের করা মিথ্যা মামলা তুলে নিয়ে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে মামলা করুক। আমরাও চাই প্রকৃত ইভটিজিংকারিদের আইনের আওতায় আনা হোক।
বক্তারা আরো বলেন, ইতোমধ্যে সাহাব উদ্দিন চেয়ারম্যানের ছেলের নেতৃত্বে কিশোর গ্যাং এর হামলায় গুরত্বর আহত নিরিহ দীপুর বাবা বাদী হয়ে কবিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। কিন্তু আজ তিনদিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কোন ব্যবস্থা গ্রহন করেনি। আমরা এ বিক্ষোভ মিছিল থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন অতিদ্রুত আহত দীপুর বাবার দেয়া অভিযোগটি আমলে নিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনাহোক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান, আহত দীপুর বাবা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে। একজন অফিসারকে বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শাফিন / শাফিন
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য