কলাপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান
সাম্প্রতিক সময়ে অতিবর্ষণের ফলে উপকূলীয জনপদ কলাপাড়া প্লাবিত হয়। নদী ও খাল-বিল টইটুম্বুর, কৃষকের ফসল বিনষ্ট, জলাবদ্ধতার কারণে আমন মৌসুমের চাষাবাদ হুমকির মুখে। তাই কলাপাড়া উপজেলার সকল সরকারি খালের অবৈধ বাঁধ কেটে জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত। হয়েছে। রোববার (১ আগস্ট) বেলা ১১টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহারিপট্টিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
কৃষক সমাবেশে কলাপাড়া উপজেলা কৃষক সমিতির যুগ্ম-আহ্বাযক শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কলাপাড়া উপজেলা বাংলাদেশ কৃষক সমিতির সদস্য, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বাযক প্রভাষক রফিকুল ইসলাম, কলাপাড়া কৃষক সমিতির সদস্য, গণমাধ্যমকর্মী নয়নাভিরাম গাইন, কৃষক ইসমাইল প্যাদা, ছাবের হোসেন রাড়ী প্রমুখ।
এ সময বক্তারা বলেন, কলাপাড়ার কৃষক-শ্রমিক, দিনমজুরসহ সাধারণ মানুষ আজ অবৈধ দখলদার, ভূমিলুটেরা এবং আমলাতান্ত্রিক জটিলতাসহ নানা অনিয়মের জালে আটকে নিঃস্ব হচ্ছে। সম্প্রতি টানা ৭ দিনের বর্ষণে জলাবদ্ধতায় আমন মৌসুমের বীজতলা পঁচে চাষাবাদ হুমকির মুখে পড়ছে। তাই কৃষকদের পুনরায় আমন মৌসুমের চাষাবাদে ফিরিয আনতে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক এবং সুদমুক্ত ঋণ প্রদান করার জন্য বাংলাদেশ সরকার ও কৃষি মন্ত্রণালয়ের প্রতি জোরালো আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ করেন তারা।
তারা আরো বলেন, কলাপাড়ার সমস্ত কৃষকের অভিযোগ, সকল সরকারি খাল লিজ নিয়ে এবং অবৈধভাবে মৎস্যচাষিরা খালে বাঁধ দিয়ে আটকে সরকারি স্লুইসগেট দখল করে মাছ চাষ করে জলাবদ্ধতার সৃষ্টি করে কৃষকদের অপুরণীয় ক্ষতি করছে। তারা অতিদ্রুত সকল খাল এবং স্লুইসগেট দখলমুক্ত করে কৃষকের স্বার্থ সংরক্ষণ করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, যদি কৃষকের দাবি মানা না হয় তবে লকডাউন শিথিল হলে তারা লাগাতার কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
সবশেষে সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে সমাবেশের মুলতবি ঘোষণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন