ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই বনবিভাগের অভিযানে দখল জায়গা উদ্ধার


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ১২:৩৮
রাঙামাটির কাপ্তাই বনবিভাগের আওতাধীন কামিলাছড়ি বিট এলাকায় দখল হওয়া প্রায় ৫ একর সরকারি বনবিভাগের জায়গা উদ্ধার করেছে কাপ্তাই রেঞ্জের বনবিভাগ কতৃপক্ষ । গত শনিবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত দীর্ঘ ৪ ঘন্টা অভিযান চালিয়ে কাপ্তাই বনবিভাগের কর্মীরা দখলকৃত জায়গাটির কাঁটাতার ধ্বংস করে জায়গাটি জবর দখল মুক্ত করে।
 
বিষয়টি নিশ্চিত করে বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি খবর পান যে জীবতলী মৌজার হেডম্যান হিটলার তালুকদার কাপ্তাই বনবিভাগের আওতাধীন কামিলাছড়ি বিটের প্রায় ৫ একর জায়গা কাঁটাতার দিয়ে ঘেরাও করে দখলের পায়তারা করছে। সেই প্রেক্ষিতে  শনিবার ভোর ৬টা থেকে আমরা জায়গাটি উদ্ধারে অভিযান শুরু করি। জায়গাটিতে থাকা কাঁটাতার গুলো ধ্বংস করে আমরা বনবিভাগের প্রায় ৫ একর এর সরকারি জমিটি দখলমুক্ত করি। এবং এবিষয়ে মামলাও প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
 
এবিষয়ে জীবতলী মৌজার হেডম্যান হিটলার দেওয়ান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জায়গাটি জীবতলি মৌজার বন বিভাগের না। এখানকার জনগণ এটা ভোগদখল করে আসছেন এবং নানা রকম বাগান করেছেন।  এদিকে উদ্ধারকৃত ৫ একর জায়গাতে বনবিভাগের উদ্যোগে নতুন বাগান সৃজন করা হবে বলে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা জানান।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক