মাছ চুরি দেখে ফেলায় গলা কেটে হত্যা
নোয়াখালীল বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গিরপাড় এলাকায় মাছ চুরি দেখে ফেলায় ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসকে (৫০) গলা কেটে হত্যা করে লাশ চেয়ারে বসিয়ে রেখে গেছে হত্যাকারীরা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আবদুর রব ওরফে আবুল (৪০) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত মালেকের ছেলে। রোববার (১১ জুন) বেলা সাড়ে ১১টার এক প্রেস নোটে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে, শুক্রবার রাত ২-৩ টার মধ্যে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নর টঙ্গির পাড় এলাকার চিত্ত বাবুর দিঘিতে এ ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক পুলিশ এক আসামিকে গ্রেফতার করে
প্রেস নোটে বলা হয়েছে, রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা আবদুর রব ওরফে আবুল (৪০) ও বাদশা নামে এক যুবক ৪/৫ দিন আগে তাদের এলাকার একটি পুকুর থেকে রাতের বেলা মাছ চুরি করে নিয়ে যায়। বিষয়টি নিহত দুলাল দেখে ফেলে পুকুরের মালিককে জানায়। পুকুরের মালিক রব মিয়া এ নিয়ে আবুল ও বাদশাকে গালমন্দ করে। এ নিয়ে ভিকটিম ও তাদের মাঝে একটি বিরোধ দেখা দেয়। এ ঘটনার প্রতিশোধ নিতে আবুল হোসেন বাদশার সাথে পরামর্শ করে। পরিকল্পনা অনুসারে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তারা দুইজন দুলাল যেখানে মাছ পাহারা দেয় সেই প্রজেক্টে যায়। তখন দুলাল ঘুমন্ত অবস্থায় ছিল। ওই সময় তারা অতর্কিতভাবে দুলালের ওপর আক্রমণ চালায়। আবুল হোসেন দুলালের গলায় ক্ষুর দিয়ে পোচ দেয় এবং বাদশা দুলালকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হত্যা করে।
এসপি আরও জানায়, পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত একটি ক্ষুর ও চাপাতি খাল থেকে উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বকুল রানী দাস বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা আবুলকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে। পুলিশ অপর পলাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন