ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে ভিন্ন পথে ঢাকায় ফেরা মানুষের ঢল


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ১-৮-২০২১ বিকাল ৫:৫৮
অফিস খুলে দিচ্ছে, চাকরি বাঁচানোর তাগিদে করোনা আতংককে পেছনে ফেলে ও কঠোর লকডাউন উপেক্ষা করে জনস্রোত নেমেছে কুড়িগ্রামের চিলমারীর রমনা ঘাটসহ বিভিন্ন ঘাটে। স্বাস্থ্যবিধি না মেনে হাজার হাজার শ্রমিক দ্বিগুণ ভাড়া দিয়ে গত তিন দিন যাব‍ৎ বিকল্প পথে ব্রহ্মপুত্র নদে নৌকায় ও অন্য জলযানে চড়ে ঢাকায় যাচ্ছেন। অধিকাংশদের মুখে মাস্ক নেই ও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। পা ফেলার জায়গা নেই নৌকা কিংবা নৌযানগুলোতে। অনেকে নৌকার বাইরে ড্রেজারে চড়েও পার হচ্ছেন নদী। রোববার (১ ‍আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত ৭ থেকে ৮টি নৌকা অতিরিক্ত যাত্রী নিয়ে রৌমারীর দিকে যেতে দেখা গেছে। রৌমারী থেকে জামালপুর হয়ে তাদের গন্তব্যস্থল ঢাকা।
 
এ অবস্থা শুধ চিলমারীর রমনা ঘাটেই নয়, জোরগাছ ঘাট ও ফকিরেহাট ঘাট এলাকায়ও চলছে নৌকা দিয়ে যাত্রী পারাপার। এছাড়াও ওই উপজেলার রাজারভিটা ও সোনারীপাড়া এলাকা থেকে আলাদাভাবে নৌকা ভাড়া করে ঢাকামুখী হচ্ছেন বহু শ্রমিক। এদিকে, দ্রুত ঢাকা ফেরার সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে নৌকাচালকরা আদায় করছে দ্বিগুণ ভাড়া।
 
জানা গেছে, চলমান লকডাউনে হঠাৎ করে শিল্প-কারখানা খোলার নির্দেশ শুনে ঢাকাসহ বিভিন্ন স্থানে কর্মজীবী কুড়িগ্রামের সবকটি উপজেলা ও লালমনিরহাট জেলার গার্মেন্টস শ্রমিকরা হুমড়ি খেয়ে এ নদের ভিন্ন পথে ঢাকা যেতে শুরু করেন। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে যেতে এসব মানুষ করোনা সংক্রমণ বাড়াবে এমনটাই আশংকা স্থানীয়দের।
 
তবে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, এভাবে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার বন্ধ করতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে সেখানে নৌ পুলিশ ও বিআইডবিস্নউটিএর লোকজনকেও বলা হয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয়।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা