ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সদরপুরে জমি সংক্রান্ত বিরোধে ১ জনকে হত্যার অভিযোগ


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ৩:৩০

ফরিদপুরের সদরপুরে জমি সংক্রান্ত বিরোধে মারপিটে মান্নান বেপারী (৫৫) নামে একজকে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার (১০ জুন) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। নিহত মান্নান বেপারী উপজেলার ঢেউখালী ইউনিয়নের ওয়াজ হাওলাদারের ডাঙ্গীর গ্রামের মৃত করম বেপারীর ছেলে।
 মামলার বিবরণ ও তথ্য সংগ্রহকালে জানা গেছে, মান্নান বেপারীর সাথে একই গ্রামের বতু বেপারী গংদের  দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত ২২ মে সন্ধায় একই গ্রামের আরশাদ বেপারীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিবাদীরা তাকে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে বেদম মারপিট করে মারাত্বক যখম করে।  আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গত শনিবার (১০ জুন) রাতে তার মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান,  এব্যপারে পূর্বে নিহতের ভাই রজব আলী বেপারী বাদি হয়ে মারপিটের ঘটনায় থানায় একটি মামলা করেছিলেন। ওই মামলাটি বর্তমানে হত্যা মামল হিসেবে দ্বায়ের করা হবে। পুলিশ আসামীদের গ্রেপ্তারে জোর চেষ্ঠা চালাচ্ছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার