ঠাকুরগাঁওয়ে মহাসড়কের পাশের সরকারি জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন
সদর উপজেলার সালন্দর বাজার এলাকায় মহাসড়কের পাশের জনসাধারণের জন্য ব্যহহৃত সরকারি জায়গা সালন্দর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আব্দুস ছাত্তার কর্তৃক জবর দখলের প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়। রোববার সালন্দর বাজার এলাকায় ঘন্টাব্যাপী এ মানববনধন পালিত হয়।
সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট এলাকার সর্বস্তরের জন সাধারণের আয়োজনে আশপাশের শতাধিক মানুষজন মানববন্ধন অংশ নেন। এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সিনিয়র সহ সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি মো: গোলাম রব্বানী, সালন্দর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুবুর রহমান, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: আফজাল হোসেন, স্থানীয় সাবেক ইউপি সদস্য মো: নজরুল ইসলাম, আদিবাসী ফাতেমা ঋষি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সালন্দর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আব্দুস ছাত্তার সালন্দর বাজারে মহাসড়কের পাশের সরকারি জায়গা জবর দখলের চেষ্টা করছেন। অর্থের লোভে সেখানকার অস্থায়ী শ্রমকর্মীজীবীর কর্মস্থল জবর দখল করার কাজে লিপ্ত রয়েছেন। তিনি মূল সড়কের প্রায় ৫ ফিট দূরেই কাটা তারের বেড়া লাগিয়ে উল্লেখিত সরকারি জায়গা দখলের চেষ্টা করেছেন। এতে করে রাস্তার পাশের সামান্য এ জায়গায় একটি গাড়ি দাড়ালে এখানকার প্রাইমারী, মাধ্যমিক স্কুল ও কলেজের হাজার হাজার শিক্ষার্থীদের মহাসড়কের উপর দিয়ে যাতায়াত করতে হবে। এতে করে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। এছাড়াও উল্লেখিত সরকারি জায়গার পেছনের অংশে বেশ কয়েকজন দিন এনে দিন খাওয়া মানুষজন ছোটখাটো ব্যবসা করে দিনাতিপাত করে আসছিলেন। তাদের কাছে অধ্যক্ষ মো: আব্দুস ছাত্তার অর্থ দাবি করে না পেয়ে এ ঘটনা ঘটিয়েছেন। অথচ পাশ্ববর্তী স্বচ্ছল বেশকিছু দোকানদারদের অংশে কোন ধরনের বেড়া দেওয়া হয়নি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সরকারি জায়গা অবৈধ দখল মুক্ত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দৃষ্টি আকষৃন করছি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied