ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জাবি সাংবাদিক সমিতির সভাপতি হলেন কয়রার উজ্জল


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ৪:৪৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৩-২৪ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে সভাপতি পদে খুলনা জেলার কয়রা উপজেলার সন্তান আরিফুজ্জামান উজ্জল বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

রবিবার দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সাংবাদিক সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোটগ্রহন শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে।

আরিফুজ্জামান উজ্জল কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে স্নাতকোত্তর পর্বে অধ্যয়নরত। পাশাপাশি তিনি দৈনিক ইত্তেফাকের জাবি সংবাদদাতা হিসেবে কর্মরত আছেন।

কমিটিতে সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের বিশ^বিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসাইন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব ও ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউসুফ হারুন।

এমএসএম / এমএসএম

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!