ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাহিদা বেগম (৬০) এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার পূর্ব সন্তোষপুর গ্রামে শনিবার (১০ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সাহিদা বেগম ওই গ্রামের আবুল হোসেন মাঝির স্ত্রী।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সাহিদা বেগম গৃহস্থলীর কাজ করার পাশাপাশি হাঁস-মোরগ পালন করে আসছিলেন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সন্ধ্যার সময় বাড়ির পাশের একটি খালে তার নিজের পালিত হাঁস খুঁজতে যান। এ সময় বিদ্যুতের খুটির সাথে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। এ সময় প্রতিবেশি জিল্লুর রহমান তাকে দেখতে পেয়ে ডাকচিৎকার দেয়। খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহিদা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী জিল্লুর রহমান’র বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২’র ফরিদগঞ্জ জোনাল অফিসের এজিএম মো. নজির উল্যাহ জানান, বিদ্যুতায়িত নারীর মৃত্যুর খবর আপনার মাধ্যমে অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে বিদ্যুতায়িত হওয়ার কারণ খতিয়ে দেখা হবে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত