স্ত্রীর সঙ্গে অভিমান ঘরে ঝুলছিল সেচ্ছাসেবক লীগ নেতার মরদেহ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীর সাথে বাচ্চা নিয়ে ঝগড়া অভিমান করে ঘরের সিলিং ফ্যানে ঝুলে ইমতিয়াজ আহম্মেদ কাউছার (২৯) নামে এক সেচ্ছাসেবক লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১১ জুন) সকালে তারাব পৌরসভার তারাব উত্তরপাড়া এলাকায় নিহতের নিজ বাড়ির গেষ্ট রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কাউছার তারাব উত্তরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি সেচ্ছাসেবক লীগের পৌর ৮নং ওয়ার্ড যুগ্ন সম্পাদক ও পাশাপাপাশি তিনি একজন ব্যাবসায়ী ছিলেন।পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, শনিবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সঙ্গে রাতের খাবার শেষ করেন কাউছার। পরে বাচ্চা নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে নিজের শোবার ঘর থেকে বেড়িয়ে গেষ্টরমে ডুকে দরজা বন্ধ করে দেন কাউছার। সকালে ৮টার দিকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে তাকে গামছা দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
এসআই শহীদুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে ইমতিয়াজ আহমেদ কাউছারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied