শালিখায় সাব-রেজিস্টার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন
মাগুরার শালিখায় উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেছেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। আজ রোববার বিকাল ৫ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পার্শ্বে এ ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়। পরে উপজেলা সাবরেজিস্টার অফিসের আয়োজনে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মু সরোয়ার হোসাইন এর সভাপতি প্রধান অতিথির বক্তব্যে ড. শ্রী বীরেন শিকদার বলেন, দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর এটি সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক ও নিরলস প্রচেষ্টা দ্বারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা সাব-রেজিস্টার সেলিম মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীমল শিকদার, সহ-সভাপতি নির্মল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বক্তিয়ার উদ্দিন লস্কার, মাগুরা জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
শাফিন / শাফিন
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস