ঢাকা শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

দামুড়হুদা পরানপুর মাঠে ৪ বিঘা জমির ধরন্ত পেঁপে গাছ কেটে দেওয়ার অভিযোগ


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১১-৬-২০২৩ রাত ৯:৪৬

দামুড়হুদা উপজেলার পরানপুর মাঠে ৪ বিঘা জমির ধরন্ত ফুলন্ত পেঁপে গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠছে চুয়াডাঙ্গা সদর উপজেলার উক্ত নতুন গ্রামের মো: আমির বিশ্বাস এর ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে। গতকাল রবিবার ভোর ৫টার দিকে ভুক্তভোগী কৃষক তার জমিতে গিয়ে দেখে জমির সব পেঁপে গাছ কেটে দিয়েছে। ভুক্তভোগী কৃষক হলেন দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কলনীপাড়ার মৃত আবুল কাশেম এর ছেলে রবিউল ইসলাম বাবলু। এবিষয়ে তার ছেলে জাহাঙ্গীর আলম মানিক দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সুত্রে জানাগেছে মো: জাকির হোসেন (৪২) পিতা: মো: আমির বিশ্বাস, গ্রাম উক্ত নতুনপাড়া, থানা ও জেলা চুয়াডাঙ্গা উক্ত বিবাদীর নিকট হইতে আমার পিতা মোঃ রবিউল ইসলাম বাবলু বিগত অনুমান ০৬ মাস পূর্বে দামুড়হুদা উপজেলার পরানপুর মাঠে ১৪ লাখ টাকার বিনিময়ে ৫ বিঘা পেঁপে বাগান সহ লীজ গ্রহণ করি। টাকা ফেরত প্রদান করিলে সে তাহার জমি আমাদের নিকট হইতে ফেরত নিবে। কিন্ত হঠাৎ করে সে চুক্তিনামা থেকে আরও তিন লক্ষ টাকা বেশি দাবী করছে। আমার পিতা দিতে অস্বীকৃত জানাইলে সে আমাদের সামনে বলে টাকা না দিলে পেঁপে বাগান কেটে দেবো এবং বিভিন্ন স্থানে বলে বেড়ায় পেঁপে বাগান কেটে দেবো। এরই ধারাবাহিকতায় ১১ জুন আনুমানিক ভোর ৬ টার  সময়ে আমার পিতা উক্ত পেঁপে বাগানে গেলে দেখিতে পাই যে ৪ বিঘা পেঁপে গাছ কেটে দেয়। আমার পেঁপে গাছগুলিতে ধরন্ত ফল ছিল। এমতাবস্থায় আমার পিতা খোজ খবর নিয়ে জানতে পারে ভোরবেলা মর্নিং ওয়ার্কে স্বাক্ষী ১। শিমুল হাসান, পিং-আঃ জলিল, ২। মোঃ রাশেদ আহম্মেদ সজিব, পিং-মুজিবুল হক (আর্মি), ৩। মোঃ রাজু, পিং-কালাম হোসেন, সর্ব সাং-দর্শনা (থানাপাড়া), উপজেলা-দামুড়হুদা, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা রাস্তায় হাটছিল। পেঁপে গাছ কেটে দিয়ে চলে যাওয়ার সময় তারা দেখতে পাই যে, উক্ত বিবাদী সহ অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জন হাতে হাসুয়া নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। শুধুমাত্র বিবাদীকেই তাহারা চিনতে পেরেছে। ইহাতে আমাদের প্রায় আনুমানিক- ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হইয়াছে। ঘটনার পর হইতে আমার পিতা অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে আছে। 

এবিষয়ে ভুক্তভোগির ছেলে জাহাঙ্গীর আলম মানিক বলেন, এই ঘটনায় আমার পিতা চরম কষ্টে অসুস্থ হয়ে পরেছে। এমন জঘন্যতম কাজের জন্য তার বিরুদ্ধে আমি দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবিষয়ে জাকির হোসেনকে একাধিক বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যাই। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি, সরজমিনে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Sunny / এমএসএম

নওগাঁয় রশি টানিয়ে ডাকাতি; ২৪ ঘণ্টার মধ্যে ৪ডাকাত গ্রেপ্তার

বান্দরবান রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা

চাঁদপুরে নারীর পেটের ৮ কেজি ওজনের টিউমার অপসারণ

মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, ৪ জনের বিরুদ্ধে মামলা

নন্দীগ্রামে মসজিদ মন্দির উন্নয়নে দুই কোটি ষোল লক্ষ টাকা বাজেট প্রস্তাব

সলঙ্গায় জেন জি আলোড়ন পরিবর্তনের ডাক নামে সামাজিক সংগঠন উদ্বোধন

বিলাইছড়িতে হাতের নাগালে তরমুজ: বিক্রয়ও বেশ ভালো

পাবনাসহ উত্তরাঞ্চলে বোরো ধানের সেচ ব্যবস্থায় ডিজেলের ঘাটতি, দিশেহারা কৃষক

অভয়নগরে মুগ ও তিল চাষে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন

মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন

যশোরে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

একটু সহানুভূতিই পারে অসহায় শিশু বিল্লালের জীবন বাঁচাতে

রূপগঞ্জে রনি নিট কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ