কাপ্তাইয়ে ইক্ষু ও সাথী ফসল চাষ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে রাঙামাটির কাপ্তাই উপজেলাতে ইক্ষু ও সাথী ফসল চাষ শীর্ষক মাঠ দিবস ২০২২-২৩ গত রবিবার কাপ্তাইয়ের ফুলতলী পাড়া কৃষক মাঠে অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাইয়ের স্থানীয় উপকারভোগী চাষী, আগ্রহী চাষী এবং নিজ উদ্যোগে আবাদকৃত ইক্ষু চাষীগণ এর উপস্থিতিতে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ। এসময় তিনি বলেন, উন্নতজাতের এই ইক্ষু বা আখ চাষাবাদ অত্যন্ত লাভজনক এবং ফলন বেশি হওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। অর্থকারী ফসল আখের সাথে সাথী ফসল ও আন্তঃফসল হিসেবে অন্যান্য ফসল চাষাবাদ করায় শস্যের নিবিড়তা বাড়ানোর পাশাপাশি লাভ বেশি হওয়ায় এটি ব্যাপক সম্ভাবনার চাষাবাদের দিগন্ত উন্মোচিত হয়েছে।
এছাড়া উক্ত কর্মসূচির কনসালটেন্ট ধনেশ্বর তঞ্চঙ্গ্যা অনুষ্ঠানে এই জাতের চাষাবাদের কারিগরি বিষয়গুলো স্থানীয় কৃষকদের মাঝে উপস্থাপন করেন।
এদিকে কাপ্তাই কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উক্ত মাঠ দিবসে স্থানীয় ৬০ জন কৃষক অংশ নিয়েছে এবং ইক্ষুর সিও ২০৮ জাত চাষের বিষয়ে স্থানীয় কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক
Link Copied