ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে হেরোইন-ইয়াবাসহ আটক ৫


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২-৬-২০২৩ দুপুর ১:৭
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক কারবারীকে আটক করেছে জেলার ডিবি পুলিশ।সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।
 
আটকৃতরা হলেন- সিংগাইর উপজেলার বকচর গ্রামের খোকন, রমজান আলী, আজিমপুর গ্রামের কিয়ানুর, জায়গীর গ্রামের মো. আনোয়ার হোসেন ও নয়াপাড়া গ্রামের মো. মুজিবুর হোসেন। পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন জানান, জেলায় মাদক নির্মূল অভিযানে রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সিংগাইর উপজেলার বকচর, আজিমপুর ও জায়গীর এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন ও সাড়ে ৩ শত পিস ইয়াবা ট্যবলেট  উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ ৪৫ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় পৃথক তিনটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার