ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ৪০ মন ওজনের ‘রাজা বাবু’র দাম হাকছে ২৫ লাখ টাকা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১২-৬-২০২৩ দুপুর ১:১৬
যেমন তেজ, তেমনি গর্জন। সখ করে নাম রাখা হয়েছে ‘রাজা বাবু’। ওজনের দিকে ৪০ মন ছাড়াবে। এমনই কোরবানীর গরুর দেখা মিলবে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামে। রাজা বাবুর দাম হাকা হচ্ছে ২৫ থেকে ২৮ লাখ টাকা। তবে দাম নিয়ে কড়াকড়ির চেয়ে যারা আদর ও যত্ম সহকারে গরুটি কিনবে তাদের জন্য বিশেষ ছাড় দেয়া হবে জানান মালিক মফেল ভূইয়া। 
 
সম্পূর্ন দেশীয় পদ্ধতিতে সবুজ ঘাস, খইল, ভূসি খাইয়েই গরুটিকে লালন পালন করেছে। নিজের সন্তানের মতো ভালোবাসেন খামারী। গরুটিকে দেখতে ভীড় করছে আশে পাশের মানুষ। অনেকেই তুলছেন সেলফি। দিচ্ছেন বাহারী ক্যাপসনে পোস্ট। সরেজমিনে গিয়ে দেখা যায়, গোয়াল ঘর থেকে বের করা হচ্ছে রাজা বাবুকে। যেমন তেজ, তেমন গর্জন। তাকে সামাল দিতে ব্যস্ত রাজা বাবুর মালিক মফেল ভূইয়া ও তার দুই সন্তান। ক্যামেরার আলো পড়তেই তেজ বেড়ে যায় কয়েকগুন। কোন রকমে শান্ত করা হয়। মনে হয়, রাজার বেসে আসছে ‘রাজা বাবু’। মুখের গড়ন আর শরীরের ভাড়ে দুলছে রাজা বাবু। চোখ জুড়িয়ে যায় দেখলেই। 
 
আরো জানা যায়, গরুটি পালন করছেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের খামারী মফেল ভূইয়া। প্রায় সাড়ে ৪ বছর ধরে নিজের সন্তানের মতো আদর যতœ করে পালছেন রাজা বাবুকে। সম্পূর্ণ দেশী ঘাস আর বিভিন্ন ধরণের ভূসি খাইয়ে বড় করছেন তিনি। গতবার কোরবানীর ঈদে গরুটির দাম উঠেছিল ১০ লাখ কিন্তু ন্যায্যমূল্য না পাওয়ায় আর বেঁচেন নাই গরুটিকে। এবার আরো যতœ করে বড় করেছেন রাজা বাবুকে। গায়ে-গরতে প্রায় ৪০ মন মাংস হওয়ার দাবী খামারীর। তাই দামও হাকছেন ২৫ থেকে ২৮ লাখ টাকায়। তবে কেউ আদর করে নিলে তাদের জন্যে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও। 
 
এব্যাপারে মফেল ভূঁইয়া বলেন, ‘সম্পূর্ন দেশীয় পদ্ধতিতে ঘাস, ভূসি, খইল খাইয়ে লালন পালন করা হয়েছে রাজা বাবুকে। সাবান শ্যাম্পু দিয়ে প্রতিদিন গোসল করানো হয় গরুটিকে। পরম যত্মে গরুটিকে পালন করতে পরিবারের সদস্যরাও কষ্ট করছেন। বিশালাকৃতির গরুটি প্রায় সাড়ে ৯ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতা সম্পন্ন। তাই ন্যায্যমূল্য পেলে বিক্রি করা হয়। যদি কেউ কিনতে চায়, তাহলে আমার ঠিকানায় আসলেই হবে। আমার সন্তানের মতো লালন করেছি রাজা বাবুকে।
 
তার ছেলে বলেন, ‘বিশালাকৃতির রাজা বাবুকে দেখতে প্রতিদিনই শতশত মানুষ ভীর করে বাড়ীতে। অনেকেই সেলফি তুলেন। আমাদের বাড়ী এখন রাজা বাবুর জন্যে পরিচিত হয়ে উঠছে। আমার বাবা অনেক আদর করে তাকে লালন পালন করেছে। যদি কেউ আদর সহকারী গরুটিকে কিনতে চায়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আমরাও গরুটিকে লালন পালন করতে সহযোগিতা করে যাচ্ছি।’
 
মফেল ভূইয়ার গরু ছাড়াও মাদারীপুর জেলায় ছোট বড় প্রায় দুই শতাধিক খামারী রয়েছে। এবারের কোরবানীর ঈদে এসব গরু বিক্রি হবে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবী খামারীদের। 

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ