ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে ফ্যাশন বিউটি পার্লারে ১০ দিনব্যাপী নারীদের ফ্রি প্রশিক্ষন কর্মসূচী


এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ photo এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ
প্রকাশিত: ১২-৬-২০২৩ দুপুর ২:২১

গোপালগঞ্জে ফ্যাশন বিউটি পার্লারে বিনা খরচে ১০ দিনব্যাপী নারীদের প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১২ জুন) দুুপুরে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গীতে এম.আর. শপিং প্লাজা তে ফ্যাশন বিউটি পার্লারে  কেক কাটার মধ্য দিয়ে এই প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।  এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়িতা ফাউন্ডেশনের মহা ব্যবস্থাপক নিপুন কান্তি বালা,  শেখ মো: রেফাত আলী, সাদিয়া তাজমিন দোলা, বিউটিশিয়ান আসিফা আক্তার, লাখি।  
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় ও জয়িতা ফাউন্ডেশনের আয়োজনে ফ্যাশন বিউটি পার্লারের প্রতিষ্ঠাতা হেলেনা জামান এর  নেতৃত্বে ২০ জন নারী উদ্যোক্তাকে এই প্রশিক্ষন দেয়া হবে। এছাড়া ফ্যাশন বিউটি পার্লারের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত সকল ধরনের কাজের উপর থাকছে ২% ছাড়। এখানে মেম্বারশীপ কার্ড এর মাধ্যমে সারা বৎসর সকল কাজের উপর ১০% ছাড় দেয়া হবে বলে জানিয়েছেন ফ্যাশন বিউটি পার্লারের প্রতিষ্ঠাতা হেলেনা জামান।  
তিনি আরও বলেন, নারীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা ব্যবসায়ীদের সহায়তার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ফ্যাশন বিউটি পার্লারে নারীদের প্রশিক্ষন দেয়া হবে। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে নারীদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ