দামুড়হুদায় পূর্ব শত্রুতার জের ধরে ৪ বিঘা জমির পেঁপে গাছ কর্তন
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ধাপারি মাঠে পূর্ব শত্রুতার জের ধরে ৪ বিঘা জমির পেঁপে গাছ কেটে দিয়েছে উক্ত গ্রামের জাকির হোসেন। ভুক্তভোগীর ছেলে জাহাঙ্গীর আলম মানিক বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বেলা ১২ টার সময় চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন।
ঘটনার বিবরণে জানাযাই দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর কলোনি পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে রবিউল ইসলাম বাবলু দুই বছর মেয়াদে ১৪ লক্ষ টাকায় ৫ বিঘা জমি বন্ধক নেয় চুয়াডাঙ্গা সদর উপজেলার উক্ত নতুন পাড়া গ্রামের আমির বিশ্বাস এর ছেলে জাকির হোসেন এর কাছ থেকে। ৬ মাস যেতেনাযেতেই জাকির হোসেন চুক্তি ছাড়াও আরো অতিরিক্ত ৩ লক্ষ টাকা দাবি করলে ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানাই। টাকা না পেয়ে মাদকাসক্ত জাকির হোসেন রাগান্বিত হয়ে ১০/১৫ জন সঙ্গী নিয়ে ৫ বিঘা জমির মধ্যে ৪ বিঘা জমির পেঁপে গাছ কেটে দেয়। ভুক্তভুগী বাবলু জমিতে এসে গাছ কাটা দেখে দিশেহারা হয়ে পড়ে। পরে তার ছেলে মানিক আইনের সহযোগিতা চেয়ে দামুড়হুদা মডেল থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং তারই অনুলিপি কপি দেওয়া হয় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার বরাবর। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার দামুড়হুদা জীবননগর সার্কেল জাকিয়া সুলতানা বলেন, এভাবে ধরন্তো ফলন্ত গাছ কেটে দেয়া ঠিক হয়নি। তার কোন সমস্যা হলে সে আইনের আশ্রয় নিতে পারত, কিন্তু তা না করে তিনি নিজেই আইন হাতে তুলে নিয়েছেন। তদন্ত চলছে, অপরাধী হইলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied