ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শালিখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১২-৬-২০২৩ রাত ৮:৪২

মাগুরার শালিখায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ/ ২০২৩-২৪ রোপা আমন ধানের ও গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৫ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর হোসেন, উপজেলা কৃষি দপ্তরের বিভিন্ন উপ-সহকারী কর্মকর্তা বৃন্দসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। এসময় প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার তুলে দেয়া হয়। করোনা পরবর্তী এই সংকটকালে আমন ধানের মৌসুমে বিনামূল্যে বীজ ও সার পেয়ে অশেষ সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা। বিতরণকালে কৃষিবিদ আলমগীর হোসেন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক নির্বাচন করে তাদের হাতে সার ও বীজ তুলে দেয়া হয়েছে পাশাপাশি ভালো ফসল উৎপাদন করে কৃষিতে সমৃদ্ধি বয়ে আনতে কৃষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

শাফিন / শাফিন

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা