ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নন্দীগ্রামে স্বামীকে ওষুধ কিনতে পাঠিয়ে গৃহবধূকে শ্লীলতাহানী


নন্দীগ্রাম প্রতিনিধি photo নন্দীগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২-৬-২০২৩ রাত ৮:৪২
বগুড়ার নন্দীগ্রামে স্বামীকে ওষুধ কিনতে বাজারে পাঠিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে রবিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি কামাল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার বুড়ইল ইউনিয়নের পেংহাজারকি খন্দকারপাড়ার মৃত শাহাবুদ্দিনের পুত্র।
 
গত রোববার বুড়ইল ইউনিয়নের বীরপলীর শরিষাবাদ এলাকায় যৌন নিপীড়নের ঘটনা ঘটে। মামলার বিবরণে জানা গেছে, গ্রেফতারকৃত কামাল ওই গৃহবধূর স্বামীকে খালু বলে ডাকতো। সে শরিষাবাদ এলাকার একটি জামে মসজিদে রাজমিস্ত্রির কাজ করছে। সে ওই গৃহবধূর স্বামীর পূর্ব পরিচিত। রোববার গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামীকে ওষুধ কেনার জন্য বাজারে পাঠায় কামাল। পরে ওই ব্যক্তি বাড়ি থেকে চলে যায়। কিছুক্ষন পর সে আবারো ওই বাড়িতে যায় এবং ওষুধ এনেছে কিনা জানতে চায়। গৃহবধূ ঘর থেকে বের হয়ে বারান্দায় আসামাত্রই পেছন থেকে জাপটে ধরে ওই লম্পট। শরীরের স্পর্শ-কাতরস্থানে হাত দিয়ে গৃহবধূকে যৌন নিপীড়ন করে। ধস্তাধস্তির সময় ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে দৌড়ে ফুফু শাশুড়ির বাড়িতে যায় গৃহবধূ। 
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

শাফিন / শাফিন

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ