ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বখাটে যুবক গ্রেফতার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৩-৬-২০২৩ দুপুর ১০:৩০
মাদারীপুরে বন্ধুদের সহযোগিতায় অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় নির্যাতিতাকে ভর্তি করা হয়েছে জেলা সদর হাসপাতালে। প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পেয়েছে পুলিশ। 
 
এরইমধ্যে প্রধান অভিযুক্ত বাবু সরদারকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার বাবু সরদার (২০) মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার জাহাঙ্গীর সরদারর ছেলে। বাবুর সহযোগিরা হলো, একই এলাকার মৃত লুৎফর মোড়লের ছেলে শাহীন মোড়ল (৩৫), সৈকত মাতুব্বরের ছেলে রাসেদ মাতুব্বর (৩৫) ও মৃত আরিফ চৌকিদারের ছেলে জিয়া চৌকিদার (২৭)।স্বজনদের অভিযোগ, শুক্রবার রাত ১১টার দিকে বাড়ির বাইরে বাথরুমে যাবার জন্য বের হয় ৫ম শ্রেণির ওই শিক্ষার্থী। 
 
এ সময় মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি এলাকার বাবু সরদার তার সহযোগিদের নিয়ে মেয়েটিকে অস্ত্রের মুখে জিস্মি করে একটি নির্জণ স্থানে নিয়ে যায়। পরে জোড়পূর্বক ওই শিক্ষার্থীকে ভয় দেখিয়ে ধর্ষণ শেষে পালিয়ে যায় বাবু। একপর্যায়ে শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়লে বাবুর বন্ধুরা মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয়। ঘটনা জানাজানি হলে রোববার নির্যাতিতাকে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে।মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম খান বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে বাবু সরদারকে প্রধান করে ৪ জনের নামে সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলা রেকর্ড হলে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে পাঠানো হয়েছে আদালতে। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানা গেছে।

শাফিন / শাফিন

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা ও ১৩,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬

মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য ময়নাতদন্ত প্রতিবেদনে; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: ওসি

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩

অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত বিচার কার্যক্রম শেষ করা হবে : ত্রাণমন্ত্রী

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

রাষ্ট্রপতির আগমনে নতুন সাজে ঠাকুরগাঁও

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ, কাউনিয়ায় খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন

নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি ৫ ব্যাটারি উদ্ধার, আটক ১

গ্রামবাংলার ঐতিহ্য ষাঁড়ের লড়াই এখন শুধুই স্মৃতি

রায়গঞ্জে নদী-বিল-পুকুরে ২৮৫ কেজি পোনামাছ অবমুক্ত

পটিয়া প্রেস ক্লাবের মাসিক সভায় সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের তাগিদ