ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

শাশুড়িকে ফাঁসাতে গিয়ে নিজের পরিকল্পনায় প্রাণ গেল গৃহবধূর


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৩-৬-২০২৩ দুপুর ৪:৪৭
পটুয়াখালীর দুমকীতে আগুনে পুড়ে গৃহবধূ মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। মৃত্যুর ঘটনার সাথে জড়িত আরিফ সিকদার (৩০)নামে এক যুবককে রবিবার রাতে  গ্রেপ্তারের পর ঘটনার আসল রহস্য বেড়িয়ে আসে। এ বিষয়ে মঙ্গলবার সকালে পটুয়াখালীর  পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে  চাঞ্চল্যকর  এ তথ্য প্রকাশ করেন। আরিফ উপজেলার  কার্তিকপাশা গ্রামের প্রয়াত হামেদ সিকদারের ছেলে। 
 
তিনি জানিয়েছেন, আরিফ সিকদারের কথ্যমতে অগ্নিকাণ্ডের পরিকল্পনা করেছিলেন হালিমা আক্তার মীম নিজেই।  আর ফ্লিমি স্ট্যাইলে এ পরিকল্পনায় সহযোগিতা করেছিলেন  তাঁর  আপন চাচাতো ভগ্নিপতি  আরিফ সিকদার। তিনি জানিয়েছেন শাশুড়ি ও ননদের স্বামীকে ফাঁসাতে এ মীম তাকে দুমকীর ভাড়াটে বাসায় ফোন করে ডেকে আনেন। তাঁর পরিকল্পনা ছিলো নিজে অক্ষত থেকে শাশুড়িকে দোষী করা। পরিকল্পনা সফল হলো না মীমের নিজের পরিকল্পনায়ই প্রাণ গেল তাঁর। শাশুরি নির্দোষের বিষয়ে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম জানান, মামলায়  যেহেতু  শাশুড়িকে প্রধান আসামি করা হয়েছে সেক্ষেত্রে আমরা এখনই তাঁকে নির্দোষ বলতে  পারি না। এখনও তদন্ত চলমান আছে। তদন্তে যদি তাঁর সম্পৃক্ততা না থাকে  তাহলে  চার্জশিটে তাঁর  নাম বাদ গেলে পরবর্তী পদক্ষেপ আদালত নিবে। উল্লেখ্য গত ৮ জুন দুমকীর নতুন বাজার এলাকার ভাড়া বাসা থেকে গৃহবধূ হালিমা আক্তার মীমসহ তার ছয় মাস বয়সী শিশুকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। দগ্ধদের প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরদিন  সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।  চিকিৎসাধীন শিশুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
 
এ ঘটনায় নিহত গৃহবধূর মামা ওমর ফারুক বাদী হয়ে ওই গৃহবধূর শাশুড়ির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার দিন রাতে শাশুড়িকে  এবং রবিবার রাতে ঢাকা থেকে আরিফ সিকদারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস