তাড়াশে ৩ টি পরিবারের ৩টি ঘর পুড়ে ছাই
সিরাজগঞ্জের তাড়াশে ৩টি ঘরসহ প্রায় সকল সম্পদ পুড়ে ছাই হয়েছে। ১৩ জুন মঙ্গলবার দুপুরে পৌর সভার সদরের পূর্বপাড়া এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়ার ঘরের মালিক লিটন কুমার দাস, উজ্জ্বল কুমার দাস, নিরেন কুমার দাস, চৈতন্য কুমার দাস এ অগ্নিকান্ডে হতাশ হয়ে পরেছেন। তারা জানিয়েছেন ৩ টি পরিবারের ৩টি ঘরসহ ধান, চাল, নগদ টাকা, স্বর্ণলংকার, আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী ও পোশাকসহ প্রায় সকল সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।এখন তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, লিটন কুমার দাসের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ঘরে আগুন লাগে। যা মূহুর্তের মধ্যে পাশের আরও ৩টি ঘরে ছড়িয়ে পড়ে। পরে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার রেজাউল করিম বলেন,সংবাদ পেয়ে আমাদের টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন করি। ক্ষতিগ্রস্থ পরিবারদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খাঁন, তাড়াশ থানা ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম,জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করার আশ্বাস দেন।
শাফিন / শাফিন
বোয়ালমারীতে ধানের জমি থেকে যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রামে ৪০ বছরের মুয়াজ্জিনি শেষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শুক্কুর আলী
চাকিরপশার বিলের শতবর্ষের ইতিহাস নদী থেকে বিল হারাচ্ছে মৎস্য ও জীববৈচিত্র্য
রেলের কারখানায় নকল যন্ত্রাংশের ব্যবহার, অর্থ লোপাট, ঝুঁকিতে সেবা!
পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন
বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
ফটিকছড়িতে ‘মির্জারহাট মারকাযুদ দাওয়াহ্ মহিলা হিফয খানা’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত
খালিয়াজুরীতে ভবন সংকটে ব্যাহত পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান
বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার-বাল্কহেডসহ ৪ বালু উত্তোলনকারী আটক
পটিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট
কোনাবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রুপ নিয়েছে: গত ৭ দিনে আক্রান্ত ৪৩২
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
Link Copied