পুরস্কার বিতরণের ম্যধদিয়ে অভয়নগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপ্তি
মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপ্তি হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সমন্বয় কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, শিক্ষকপ্রতিনিধি এস এম ফারুক আহমেদ, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, হাফিজুর রহমান বিশ্বাস, সাংবাদিক প্রতিনিধি এস জেড মাসুদ তাজ প্রমুখ। সভার শুরুতে পুষ্টি বিষয়ে বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আলীমুর রাজিব ও মেডিক্যাল অফিসার ডা. খন্দকার মামুনুর রশিদ। আলোচনা সভা শেষে কুইজ, বিষয় ভিত্তিক বক্তব্য, চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপ্তি ঘটে।
শাফিন / শাফিন
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied