কুরবানিতে হাট মাতাবে ৩৩ মণ ওজনের রাজা বাদশাহ
কৃষকের গোয়ালে কোরবানির জন্য প্রস্তুত ৩৩ মণ ওজনের ‘রাজা বাদশাহ'। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের রাজরা লাউতা গ্রামের নিজ বাড়িতে রাজা বাদশাহর দেখাশোনা করেন কৃষক শাহজাহান ও তার স্ত্রী ফুলজান বেগম । বিশাশ আকৃতির ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। আর এটি উপজেলার সবচেয়ে বড় গরু বলে দাবি তাদের। রাজা বাদশাহকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন এলাকাবাসী।
সাদা-কালো রংয়ের মিশেলে ফ্রিজিয়ান জাতের ৪২ মাস বয়সী ‘রাজা বাদশাহ' শখের বসেই নাম রেখেছেন । নামটিও রাখা আদর করে। ৩৩ মণ ওজনের ‘রাজা বাদশাহ’কে বিক্রির জন্য ১৫ লাখ টাকা দাম চাইছেন শাহজাহান।
শাহজানের স্ত্রী ফুলজান বেগম বলেন, “৪২ মাস আগে ‘আমার নিজের বাড়িতে জন্ম রাজা বাদশাহর। শুরুর দিকে কিছুটা কম খরচ হলেও মায়ের দুধ বেশি খাইতো। তবে গত একবছর ধরে প্রতি মাসে ‘রাজা বাদশাহর’ পেছনে আমার ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত একবছরে খাবার বাবদ প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। সম্পূর্ণ ভেজালমুক্ত খাবার দিয়ে গরুটাকে এতো বড় করেছি।“
খাবার তালিকায় একবছরে ৬০০ বস্তা ছাটাই ছিল। এছাড়া ছোলা, পায়রা, খড়, ভুশি, তাজা ঘাস, ভুট্টা, মালটা, আঙুর ছিল। কোন ধরনের ভেজাল (রাসায়নিক খাবার) খাওয়ানো হয়নি।
নিয়ম করে দুই- তিন বেলা শ্যাম্পু দিয়ে রাজা বাদশাহকে করানো হয় গোসল। রাজা বাদশার মেজাজ ঠাণ্ডা রাখতে বাতাস করা হয় বড় একটি বৈদ্যুতিক ফ্যান দিয়ে। রাজাবাদশাহকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় জমান এলাকার মানুষ।
হরিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম বলেন, প্রায় সাড়ে নয়ফুট দৈর্ঘ্য ও সাড়ে ছয়ফুট উচ্চতার রাজা বাদশাহকে ভাল দামে বিক্রি করতে পারলে লাভবান হবে খামারি। আমরা নিয়মিত খামারীর বাড়ি যাই ও খামারিকে পরামর্শ দিচ্ছি।
শাফিন / শাফিন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাজশাহীতে সাংবাদিক হেলাল'কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধণা প্রদান
Link Copied