ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশা ছাত্রলীগের ২১ সদস্যের ৮ জনই বিবাহিত


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ১-৮-২০২১ রাত ৮:৩৭
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের ২১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ৮ জনই বিবাহিত। বিবাহিতের তালিকায় এ কমিটির সভাপতিসহ সম্পাদকমণ্ডলীর ৭ সদস্য রয়েছেন। ফলে সাংগঠনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আর এ কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগেই। তবুও এখন পর্যন্ত নতুন কোনো কমিটি গঠন করা হয়নি। এমনকি চলমান কমিটি অদ্যাবধি পূর্ণাঙ্গ হয়নি। ফলে উপজেলা ছাত্রলীগে নতুন নেতৃত্ব বাধাগ্রস্ত হচ্ছে।
 
২০১৮ সালের ২৪ জুন ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। এক বছর মেয়াদে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটিকে উপজেলার ছয়টি ইউনিয়ন কমিটি গঠন করে সুষ্ঠুভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছিল জেলা কমিটি। এছাড়াও তাদের ওপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশও ছিল। কিন্তু দীর্ঘ ৩ বছরে এ কমিটি মাত্র তিনটি ইউনিয়ন কমিটি গঠন করতে পেরেছে।
 
এদিকে সংগঠনের গঠনতন্ত্রকে তোয়াক্কা না করে উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিয়ে করেছেন। তার একটি মেয়ে রয়েছে। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজাত আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আহমেদ রিয়াদ, সাংগঠনিক শাকিল মাহমুদ খান, আমির উদ্দিন, মেহেদী হাসান বাবর, সাদ্দাম হোসেন সাগর, দপ্তর সম্পাদক ফারুক মিয়া বিয়ে করেছেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি আরমান আহমেদ। তিনি (আরমান) জানিয়েছেন, এর ফলে সংগঠনের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কমিটিও পূর্ণাঙ্গ হয়নি। তাই দ্রুত নতুন কমিটি গঠন করার জন্য জেলা কমিটির কাছে দাবি জানিয়েছেন তিনি।
 
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান বলেন, কমিটি পূর্ণাঙ্গ করার সময় বিবাহিতদের বাদ দিয়ে তালিকা প্রকাশ করা হবে। ছাত্রলীগে থাকা অবস্থায় বিবাহ গঠনতন্ত্রবহির্ভূত।
 
উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, কমিটি গঠনের সময় বিবাহিত কাউকে পদ দেয়া যায় না। কমিটি হওয়ার পর অনেকেই বিবাহ করতে পারে এবং তারা থাকতে পারে যতদিন কমিটি না ভেঙে যায়। আমরা তিনটি ইউনিয়ন কমিটি করেছি। কিন্তু করোনার কারণে অন্য ইউনিয়নের কমিটি ও উপজেলা কমিটি পূর্ণাঙ্গ করা যায়নি।
 
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন, বিবাহিতদের ছাত্রলীগে থাকার সুযোগ নেই। আমরা ওই (ধর্মপাশা) উপজেলায় সম্মেলন দেয়ার চেষ্টা করছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগস্টের পরপরই আমরা সম্মেলনের তারিখ দিয়ে দেব। তখন বিবাহিতদের বাদ দিয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার