ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৪-৬-২০২৩ দুপুর ১১:২৯
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসার, কারিগরি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পথ প্রশস্ত করা, ইন্ডাস্ট্রি সমূহে শিক্ষার্থীদের হাতে কলমে দক্ষতা অর্জন ও উদ্ভাবনী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার জন্য "স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এই স্লোগানের আলোকে সারাদেশের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সমূহে (১৪-১৮) জুন অনুষ্ঠিত হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ।
 
তারই ধারাবাহিকতায় বুধবার (১৪ জুন) সকালে শিক্ষা সপ্তাহের উদ্ভোধনী দিনে রাঙামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ( বিএসপিআই) এ অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে। 
 
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই এর অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সহকারি তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ কবির হোসেন সহ কাপ্তাই বিএসপিআই এর বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বাংলাদেশে কারিগরি শিক্ষার ভূমিকা এবং তাৎপর্য সম্পর্কে উপস্থিত শিক্ষার্থী এবং অভিভাবক দের মাঝে বিভিন্ন দিক-নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক