বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবেঃ আলহাজ্ব আলমগীর সরকার
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজের বিবেক হিসেবে কর্মরত সাংবাদিক ভাইয়েরা গুটি কয়েক অসাধু সাংবাদিক পরিচয়ধারীর কারণে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রকৃত সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে হবে। দেশ, সমাজ ও মানবকল্যাণমূলক কাজে সাংবাদিকদের অগ্রণি ভূমিকা পালন করতে হবে। নওয়াপাড়া প্রেসক্লাবের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকালে প্রেসক্লাবের সভাকক্ষে এক সংবর্ধণা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নওয়াপাড়া প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা ও সরকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর সরকার তার বক্তব্যে এ কথা বলেন। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজের সঞ্চালনায় সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, সহ-সভাপতি এস এম মুজিবর রহমান, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, সাধারণ সম্পাদক ও দৈনিক নওয়াপাড়ার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশীদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, দপ্তর সম্পাদক শাহীন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য গাজী রেজাউল করিম, জাকির হোসেন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু, ডিআর আনিস, শেখ জাবেদ আলী, আশরাফুল আলম, লিটন প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান