ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-৬-২০২৩ দুপুর ৩:২১

ঠাকুরগাঁওয়ে দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য নগদ অর্থ সহায়তা কার্যক্রম উদ্বোধন করা হয়।বুধবার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়নে সংস্থার সুফল প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি রহিমাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হান্নান হান্নু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার মো: আব্দুল হাই আরিফ, ফিন্যান্স অফিসার সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মো: সাদেকুল ইসলাম, মো: ফজলে রাব্বি প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
এ সময় রহিমানপুর ইউনিয়নে ৩শ উপকারভোগী পরিবারের মাঝে আয়বৃদ্ধিমূলক কর্র্মকান্ডের জন্য নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে উল্লেখিত ৩শ উপকারভোগীর মাঝে জনপ্রতি সাড়ে ৮ হাজার টাকা করে মোট ২৫ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হবে বলে জানান কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ সুফল প্রকল্পের মাধ্যমে রহিমানপুর ইুনিয়নের ৩শ দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠান জন্য ২৪ মাস মেয়াদী প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত