ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

পাবিপ্রবিতে সলভার গ্রিনের উদ্যোগে প্রোগ্রামিং কনটেস্ট ও সেমিনার অনুষ্ঠিত


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ১২:১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) টেকনোলজি রিলেটেড  ও স্কিল ডেভেলপমেন্ট সংগঠন সলভার গ্রিন আয়োজন করেছে ইন্ট্রা ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট।

প্রোগ্রামিং কনটেস্ট প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন  বিভাগ থেকে মোট ২৫টি টিম অংশগ্রহণ করে। প্রোগ্রামিং কনটেস্টটি ১৪ই জুন বুধবার বিকেল ৩:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর জন্য সম্মাননা হিসেবে ইন্ডাস্ট্রিয়াল ইন্টার্নশীপ, ক্রেস্ট ও সনদপত্র থাকবে দেওয়া হবে।

উক্ত প্রোগ্রামিং প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন হয়েছে সি এস ই ডিপার্টমেন্ট এর  'Hum Nahi Jitenga' টিম। প্রোগ্রামিং রিলেটেড সেমিনার ও প্রোগ্রামিং কনটেস্ট এর পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপচার্য প্রফেসর  ড. হাফিজা খাতুন। আরো উপস্থিত ছিলেন সলভার গ্রিনের উপদেষ্টা ইইই ডিপার্টমেন্টের সহকারি অধ্যাপক মো: ফিরুজ আলী ও সিভিল ডিপার্টমেন্ট এর সহকারি অধ্যাপক  মো: আতাউজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন, ছাত্র-উপদেষ্টা ড. মো: নাজমুল হোসাইন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাফিজা খাতুন বলেন, বতর্মান যুগ টেকনোলজির যুগ, তাই বতর্মান যুগে  সবাইকেই টেক রিলেটেড হতে হবে।  সলভার গ্রিন ক্যাম্পাসে টেক রিলেটেড প্রতিযোগিতা ও সেমিনার এর আয়োজন করেছে এটা খুবেই ভালো উদ্যোগ। 

সলভার গ্রিনের সলভার ফেস্টে পৃষ্ঠপোষকতা করছেন এডুপাই একাডেমি এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং পাস্ট ফটোগ্রাফি সোসাইটি।  

উল্লেখ্য, অনলাইনে ইন্ট্রা ইউনিভার্সিটি গ্রাফিক্স ডিজাইন এবং কনটেন্ট রাইটিং প্রতিযোগিতা  আয়োজন করেন সলভার গ্রিন। এদিন এই প্রতিযোগিতার ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান

মাদকের স্বর্গরাজ্য ডিআইইউ'র হল, শিক্ষকের জড়িত থাকার অভিযোগ

শেকৃবিতে ৯৮ জন শিক্ষার্থীদের সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের 'চড়ুই ভাতি' অনুষ্ঠিত

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি

মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে

নিরাপদ বালাইনাশক ব্যবহারে বাকৃবির মাঠ কার্যক্রমে ৬৪০ কৃষক

বাকৃবি লিও ক্লাবের সভাপতি আসিফ, সম্পাদক জুনায়েদ