ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই বিএসপিআইয়ে ইনস্টিটিউট লেভেল স্কীল কম্পিটিশন অনুষ্ঠিত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ১:৫৫
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে( বিএসপিআই)  বৃহস্পতিবার (১৫ জুন) অনুষ্ঠিত হলো ইনস্টিটিউট লেভেল স্কীল কম্পিটিশন-২০২৩। কম্পিটিশনে বিএসপিআই এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিষ্ঠান চত্বরে স্থাপিত ২৫ টি স্টলে ২৫ টি প্রজেক্ট উপস্থাপন করেন।
 
"স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এই প্রতিপাদ্য নিয়ে
কারিগরি প্রশিক্ষণকে জনপ্রিয় করার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের এএসএসইটি প্রজেক্টের অর্থায়নে জনসচেতনতা মূলক কর্মসূচির অংশ হিসেবে এই ইনস্টিটিউট লেভেল স্কীল কম্পিটিশন-২০২৩ এর আয়োজন করা হয়েছে বলে জানান বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার ।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডের অতিরিক্ত প্রকল্প পরিচালক (উপসচিব) মোঃ আব্দুর রহিম।  
 
এসময় প্রধান অতিথির তিনি বলেন, পুঁথিগত বিদ্যার বাহিরে কারিগরি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন এবং অবদান রাখতে পারবে। তিনি আরোও বলেন, সরকার কারিগরি শিক্ষাকে প্রসারের লক্ষ্যে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে।
 
বিএসপিআই এর অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার এর সভাপতিত্বে স্কিল কম্পিটিশনে বিশেষ অতিথির  বক্তব্য রাখেন কাপ্তাই লাম্বার প্রসেসিং ইউনিট এর সহ ব্যবস্থাপক  তীর্থ জিৎ রায়, কর্ণফুলী পেপার মিলস( কেপিএম) এর নির্বাহী প্রকৌশলী ইমাম ফখর উদ্দিন রাজী।
 
আলোচনা সভায় ওয়ার্ল্ড এডুকেশনবিডি এর  প্রধান নির্বাহী কর্মকর্তা গৌতম সেন বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ, দক্ষতার বহুমুখী ব্যবহার ও জ্ঞানের উৎকর্ষতা সাধনে করনীয় বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য রাখেন  বিএসপিআই এর কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোশাররফ হোসেন। উদ্বোধনের আগে প্রধান অতিথি শিক্ষার্থীদের তৈরী বিভিন্ন প্রজেক্ট প্রজেক্ট পরিদর্শন করেন এবং তাঁদের নতুন নতুন উদ্ভাবনী দেখে মুগ্ধ হন। 

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক